Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা।

কারাগারে যথাযথ চিকিৎসা না পাওয়ায় ইমরান খান তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শোয়েব আখতারের মতো তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।

গত কয়েক মাস ধরে কার্যত নির্জন কারাবাসে থাকা ৭৩ বছর বয়সী এই নেতার চোখের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে বলে দাবি করেছে তার আইনি দল। আইনজীবীদের অভিযোগ, সরকারি অবহেলার কারণেই ইমরানের স্বাস্থ্যের এই অবনতি ঘটেছে। যদিও সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে।

 

ইমরান খানকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'অধিনায়কের স্বাস্থ্য নিয়ে এমন খবর শোনা অত্যন্ত হৃদয়বিদারক। আমি আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবে।' 

ওয়াকার ইউনিসও একই সুরে কথা বলেছেন। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে ইমরান খানকে জাতীয় বীর সম্বোধন করে ওয়াকার বলেন, যিনি পাকিস্তানকে খেলাধুলার মাঠে সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং যার গড়া ক্যানসার হাসপাতাল তার নিজের বাবাসহ অসংখ্য মানুষের সেবা করছে, তাকে এভাবে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা উচিত নয়।

এদিকে সাবেক পেসার শোয়েব আখতারও ইমরানের অসুস্থতার খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, গত তিন মাস ধরে তিনি যুক্তরাষ্ট্রে শওকত খানম হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করছেন, আর এর মধ্যেই এই দুঃসংবাদটি তাকে ব্যথিত করেছে। 

সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি এবং পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজাও ইমরানের মৌলিক মানবাধিকার ও উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। রমিজ রাজা একে একটি 'মানবিক সংকট' হিসেবে অভিহিত করে কর্তৃপক্ষের মানবিকতা দেখার প্রত্যাশা করেছেন। 

পাকিস্তান ছাড়িয়ে এই উদ্বেগের ঢেউ পৌঁছেছে প্রতিবেশী দেশ ভারতেও। সাবেক ভারতীয় ব্যাটার অজয় জাদেজাও পাকিস্তানের ক্রিকেটারদের এই কঠিন সময়ে ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে আনা একাধিক মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন তার সমর্থকরা।

সূত্র: ইএসপিএন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ

1

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

2

নভেম্বরের ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ কোটি ডলার

3

ব্রাউজারে বন্ধ হচ্ছে মেসেঞ্জার, চলবে না ডেস্কটপেও

4

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২০০

5

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের মশাল মিছিল

6

‎লালমনিরহাটে দুলুর রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

7

আহান শেঠি-জিয়া শংকরের গুঞ্জনময় প্রেমের উত্তাপ নেটদুনিয়ায়

8

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

9

সুদানে ‘অকল্পনীয় নৃশংসতার’ সতর্কবার্তা জাতিসংঘের

10

শ্রমবাজারে সনদ জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার নির্দেশ

11

যেসব প্রশ্ন থাকবে গণভোটের ব্যালটে

12

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, হতাহত আরও বাড়তে পারে

13

‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

14

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

15

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

16

আরচ্যারিতে স্বর্ণ জিতলে অর্ধলক্ষ টাকা

17

গানম্যান প্রত্যাখ্যান করে যা বললেন নুর

18

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

19

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

20