Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিপিএলে এসে ‘দাম্পত্য ইনিংসের’ সমাপ্তি টানলেন ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক : মাঠের ইনিংসটা দারুণ খেলছেন ইমাদ ওয়াসিম। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতেন তিনি। তবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৬ রান খরচ করে ৩ ‍উইকেট পাওয়া বাঁহাতি স্পিনারের দাম্পত্য জীবনের ইনিংস অনেক দিন ধরেই ভালো চলছিল না।

জীবনের টানাপড়েনের সেই ইনিংসটা তাই আর লম্বা করলেন না ইমাদ। ঢাকাতে থাকা অবস্থাতেই সামাজিক মাধ্যমে আজ এক পোস্ট দিয়ে জানিয়েছেন, সানিয়া আশফাকের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের কথা। এক্সে শেয়ার করা এক স্ক্রিনশটে ৩৭ বছর বয়সী সাবেক পাকিস্তানি অলরাউন্ডার লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর, গত কয়েক বছর ধরে চলে আসা দ্বন্দ্বের সমাধান খুঁজে না পেয়ে বিচ্ছেদের আবেদন করেছি। আমি সকলের কাছে অনুরোধ করছি আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাবেন। সঙ্গে আমাদের পুরনো কাপল ছবি শেয়ারে বিরত থাকবেন। দয়া করে ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ করা থেকে বিরত থাকবেন।’
২০১৮ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে সানিয়ার সঙ্গে পরিচয় হয় ইমাদের। ফিরতি বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে জীবনের ইনিংস শুরু করেন দুজনে। তবে ব্রিটিশ বংশোদ্ভূত সানিয়ার সঙ্গে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের ইনিংস ৬ বছরের বেশি দীর্ঘ হলো না। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে। এক মেয়ে ও দুই ছেলের পিতা হয়েই সকল দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের হয়ে সীমিত সংস্করণে ১৩০ ম্যাচ খেলা ক্রিকেটার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত আছে

1

দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদ

2

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন

3

২০২৫ মাতিয়েছে ঢালিউডের যেসব সিনেমা

4

র‌্যাঙ্কিংয়ের আটে মোস্তাফিজ, বড় লাফ ইমনের

5

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

6

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

7

ভারতকে হারানোয় বড় পুরস্কার পাচ্ছে পাকিস্তান

8

গোল্ডেন গ্লোবে সেরা পুরস্কার ‘অ্যাডোলেসেন্স’খ্যাত অভিনেতা ওয়

9

জরিমানা গুনলেন ধোনি

10

দেশের বাইরেও হবে বিডার অফিস: বিডা চেয়ারম্যান

11

শ্রমবাজারে সনদ জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার নির্দেশ

12

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

13

জাতীয় নির্বাচনের তফশিল আগামী সপ্তাহে

14

ট্রাম্প-নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধা

15

মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির

16

২০২৬ এর রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেখানে

17

ফুলবাড়ীতে ষড়যন্ত্র মিথ্যা অপবাদ অপপ্রচারের প্রতিবাদে যুবদল ন

18

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বললেন হরভজন

19

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্র

20