Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিটিভিতে তারেক শফিকুর নাহিদ ও মামুনুলের ভাষণ কবে জানা গেল

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি গণমাধ্যমে উল্লেখযোগ্য সংস্কার হয়েছে। এসেছে নীতিগত পরিবর্তনও। এরই অংশ হিসেবে দেড় দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল রোববার থেকে সরকারি এ সম্প্রচার মাধ্যমে ভোট চাওয়ার সুযোগ মিলছে। প্রচার করা হবে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ। এখন পর্যন্ত চারটি দলের চারজন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম।

বিটিভির একটি সূত্র সাংবাদিকদের জানায়, ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ বিটিভিতে সম্প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পরদিন ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সূচি ঠিক করা হয়েছে। বিটিভির এক কর্মকর্তা বলেন, এই চার দলের বাইরে এখনো কেউ বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়ে চিঠি দেয়নি। এ বিষয়ে অন্য দলের নেতাদের চিঠি পেলে তা বিবেচনা করা হবে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিটিভিতে এর আগেও রাজনৈতিক দলের প্রধানদের ভাষণ প্রচার করা হয়েছে। সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছে। তবে সবশেষ তিনটি জাতীয় নির্বাচনে এভাবে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচার করা হয়নি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

1

বাংলাদেশের বয়কটের প্রভাবে অলিম্পিক হারাতে বসেছে ভারত

2

২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের

3

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

4

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

5

২০২৬ সালে হজ করবেন ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি

6

কেন কটাক্ষের শিকার অমিতাভ নাতনি নব্যা?

7

মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন ল্যাভ

8

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

9

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সা

10

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান

11

যে কারণে ‘ধুরন্ধর’ থেকে তামান্নাকে সরানো হয়

12

‘ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত’

13

মাঝেমধ্যে বিরতি দরকার হয় : সামিরা খান মাহি

14

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা

15

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

16

বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান

17

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

18

খালেদা জিয়া এখন ফ্লাই করার মতো পরিস্থিতিতে নেই: মান্না

19

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

20