Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

ডেস্ক নিউজ : রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশ। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। লাখ লাখ মানুষ এসেছেন আপসহীন নেত্রীকে শেষ বিদায় দিতে।যেখান থেকে আর কখনও ফেরা হবে না। অনন্ত যাত্রায় খালেদা জিয়ার সঙ্গী লাখ লাখ মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও চোখের পানি।

সাবেক প্রধানমন্ত্রীর জানাজাস্থলে উপস্থিত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঢুকরে কাঁদছেন। অনেকেই আবেগ সংবরণ করতে পারছেন না। হাউ মাউ করে কেঁদে উঠছেন। কে কাকে স্বান্তনা দেবে!  

সারা জীবন দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করে জীবনের শেষ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়া যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসনের পরিচয় ছাপিয়ে গেছেন, তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে মানুষের এই জনস্রোত।

সারাদেশ থেকে ছুটে এসেছে মানুষ। বাংলাদেশের নেতা খালেদা জিয়াকে বিদায় জানাতে। স্বয়ং প্রকৃতিও খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছে। গেলো কয়েকদিনের কনকনে ঠান্ডা দূর করে মিষ্টি রোদ উঠেছে নগরীতে, তাতে কিছুটা স্বস্তি পাচ্ছে আগত জনতা।

দুপুর দেড়টার দিকে দেখা গেছে, সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কজুড়ে মানুষের ঢল। এই স্রোত পৌঁছে গেছে ফার্মগেটেও।

কঠোর নিরাপত্তায় সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে বেগম খালেদা জিয়ার মরদেহ। রাষ্ট্রীয় প্রোটকলে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ আনা হয়।

এর আগে, বেলা ১১টার দিকে ছেলে গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তার আগে সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয় খালেদা জিয়ার লাশ।

দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার ভোর ৬টায় অসীম অনন্তলোকে পাড়ি জমান খালেদা জিয়া। ৮০ বছর বয়সে প্রয়াণ ঘটে দেশের সবচেয়ে বেশি নির্যাতিত এই রাজনীতিকের। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত

1

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

2

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

3

স্বামীসহ নায়িকা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

4

এএফপির প্রতিবেদন: বাংলাদেশের নির্বাচন ঘিরে সম্পর্কের পরীক্ষা

5

ছোট নৌকায় ফের ব্রিটেনমুখী অভিবাসীরা, অভিবাসন বিতর্ক তুঙ্গে

6

আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

7

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

8

৪১তম টেস্ট সেঞ্চুরিতে পন্টিংয়ের যে রেকর্ডে ভাগ বসালেন রুট

9

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

10

যেসব খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়

11

উলিপুরে রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

12

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে যা বললেন মাহমুদউল্ল

13

পরীক্ষার্থীদের জন্য নীরব পরিবেশ নিশ্চিতে সব ফ্লাইট বন্ধ রাখল

14

আবারও বাড়ল স্বর্ণের দাম

15

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

16

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

17

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

18

নরসিংদীতে ১০ জন সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

19

কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনি হাওয়া

20