Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

বিনোদন ডেস্ক : বছর ছয় আগে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। তখন তিনি জানিয়েছিলেন, বিনোদন জগত ছেড়ে মানবসেবায় নিজেকে যুক্ত করতে এবং ইসলামের পথে জীবন কাটাতেই তার এই সিদ্ধান্ত। তবে কিছুদিন পর পরই নানা ইস্যুতে আলোচনায় আসতে দেখা যায় তাকে। সম্প্রতি সানা খানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। 

২০২০ সালে অভিনয় থেকে বিদায় নেওয়ার কদিন পরই মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। বিয়ের পর থেকেই তার পোশাক ও জীবনযাপনে উল্লেখযোগ্য পরিবর্তন নজরে আসে। এই দম্পতি বর্তমানে একসঙ্গে একটি পডকাস্ট শো পরিচালনা করছেন, যার দ্বিতীয় সিজন চলছে। সেই অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হিসেবে হাজির হন ‘বিগ বস’ তারকা বশির আলী। এই শো শেষে ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা দেন সানা, আনাস ও বশির। তখনকার একটি মুহূর্ত পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা ডালপালা মেলতে শুরু করে। 

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, তিনজন একসঙ্গে হাসিমুখে ছবি তোলার পর ফটোগ্রাফাররা এক পর্যায়ে সানাকে বশির আলীর সঙ্গে আলাদা ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধ বিনয়ের সঙ্গে নাকচ করে দেন সাবেক বলিউড অভিনেত্রী। ভিডিওতে সানাকে বলতে শোনা যায়, ‘না, আমি এমন ছবি তুলি না।’ এ সময় বশির আলীও পরিস্থিতি সামলে বলেন, ‘আমাদের এমনই দূরত্ব থাকবে, আমরা তিনজন মিলে একটা গ্রুপ।’ 

ভিডিওটি নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই ভক্তরা সানার প্রশংসা করছেন। তার বর্তমান জীবনদর্শনের প্রতি সম্মান জানিয়েছেন তারা।  বিগ বস দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর সালমান খানের সঙ্গে ‘জয় হো’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন সাবেক এই বলিউড অভিনেত্রী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

1

সংবাদমাধ্যম বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের

2

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

3

ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

4

ডিটওয়াহর তাণ্ডবে শ্রীলঙ্কায় ১২৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩০

5

২৩ বছরেই কৃতিকে বিয়ে দিতে চেয়েছিলেন মা গীতা শ্যানন

6

‘ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো আমাদের প্রধানমন্ত্রীকেও অপহরণ ক

7

ছেলের কোলে চেপে ভোট দিলেন শতবর্ষী শুনাভান

8

শেখ হাসিনা অমানবিকভাবে গুম, খুন, নির্যাতন করেছেন: সালাহউদ্দি

9

দুর্গাপুরে দুইটি সততা স্টোর উদ্বোধন

10

শেখ হাসিনার নাম কেন মাথায় ঘোরে, জানালেন স্নিগ্ধ

11

দেশের অর্থনীতিতে বাড়ছে বাণিজ্য ঘাটতির চাপ

12

হাড়কাঁপানো শীতের মধ্যেই শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

13

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা কত, কিনবেন যেভাবে

14

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

15

এবার কোন দেশে কত ঘণ্টা রোজা হবে

16

৭ জেলায় বজ্রপাতসহ ভারি বর্ষণের সতর্কবার্তা

17

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

18

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

19

মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রো

20