Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৭ বছরের স্বপ্নটা আপনি ১ সেকেন্ডে নষ্ট করে দিলেন: মোহাম্মদ সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। অথচ দেশের সমর্থকদের কারো মনে নেই কোনো আগ্রহ। বিশেষ করে বাংলাদেশ দল না থাকায় এমনটা হয়েছে। দেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল শুরুতে জানিয়েছিলেন সরকারের সিদ্ধান্তে খেলছে না টাইগাররা। পরে জানান এটা বিসিবি ও ক্রিকেটারদের সিদ্ধান্ত।

এরপর এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘‘দেশের স্বার্থে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। ছেলেরাও রাজি আছে, কিন্তু ছেলেদের ওপর একটা বার কি আমরা হাতটা বুলাই দিয়েছি? বাবা তোমরা খেলতে পারতেছো না এই এই কারণে। তাহলে আমার মনে হয় অনেক কিছু মানা যায়। দিন শেষে আর্থিক বলেন, স্ট্যাটাস বলেন- অনেক কিছু আসলে ম্যাটার করে। আমাদের ওদের পাশে থাকাটা অনেক বেশি জরুরি ছিল।’’
 
সালাউদ্দিন আরও বলেন, ‘‘উনি (আসিফ নজরুল) একজন শিক্ষক মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ এভাবে মিথ্যা কথা বলছেন, আমরা এটা মেনে নিতে পারছি না। এটা আসলে মানার মত না। কীভাবে মানবে? কী বলে আসলো, আর কীভাবে ইউটার্ন নিয়ে নিল।’
 
 
‘‘একটা ছেলে যখন বিশ্বকাপে খেলে, তার ২৭ বছরের স্বপ্ন তাকে এখানে নিয়ে এসেছে। স্বপ্নটা আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিলেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত হলে তারা স্যাক্রিফাইস করলো। যদি ক্ষতির কথা বলেন, ব্যক্তিগত ক্ষতির কথা আমি বলব না। একটা ছেলের স্বপ্নটা শেষ করে দিয়েছেন।’এছাড়া ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে না পারার আফসোস প্রসঙ্গে সালাউদ্দিন জানান, ‘‘এই যে বিশ্বকাপ খেলব আমরা, এক বছর আগে থেকেই আমরা স্বপ্ন দেখছি।

আমি নাহয় কোচ হিসেবে, তবে যে প্লেয়ারটা বা যে অধিনায়কটা খেলবে, সে কিন্তু বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, যে আমি এই মঞ্চে গিয়ে খেলব। তার জন্য এটা আসলে কতটা বেদনাদায়ক, এটা সে-ই ভালো জানে। আমরা যতই তাকে সান্তনা দেই, অনুপ্রেরণা দেই, যতই বকাঝকা করি, তার জন্য তো এটা বড় ক্ষতি হয়ে গেছে। আমার মনে হয় এটাও ওভারকাম করতে হবে, এটাও ওভারকাম করা শিখতে হবে। মাঝেমধ্যে চরম সত্যকে মানতে বাধ্য আপনি, তো মেনে নিতে হবে।’’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে: তার

1

নওগাঁ-৫  আসনের জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

2

পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন

3

রোনালদো থেকে সানিয়া মির্জা: দুবাইয়ে কার কত সম্পত্তি

4

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্য

5

‘মাইনাস ইমরান’ ধারণা উড়িয়ে দিলেন পিটিআই দলের চেয়ারম্যান গোহর

6

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

7

সংযম ও সংলাপের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

8

হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ

9

কাপুরকে ছাড়িয়ে গেল সিং, সেরার তালিকায় কত নম্বরে?

10

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

11

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

12

কে এই মার্টিন লুথার কিং?

13

ইমরানের পরিবারকে নাকভির হুমকি, ইমরানের বোনদের অভিযোগ

14

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

15

৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনাই আমাদের পথ দেখাবে : আবদুস সালাম

16

রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টে

17

কুড়িগ্রামে আ'লীগের ৯ নেতার বিএনপিতে যোগদান, জেলা জুড়ে সমালোচ

18

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

19

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা

20