Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিরক্ষা খাতে পরমাণু-চালিত সাবমেরিন যোগ করার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। তবে, তাদের এই আশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি। বিভিন্ন সময়ে হোয়াইট হাউসের সঙ্গে এই বিষয়ে সমঝোতার চেষ্টা চালালেও, তাতে ব্যর্থ হয় সিউল।

তবে, চলতি বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে সরাসরি সাবমেরিন তৈরির প্রস্তাব দেন লি যে মিয়ুং। তাতে সায়ও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু-চালিত সাবমেরিন পেলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের কাতারে যুক্ত হবে দক্ষিণ কোরিয়া।
 
ডিজেল-চালিত সাবমেরিনের তুলনায় দীর্ঘসময় পানির নিচে থাকার সক্ষমতা, দ্রুত গতি ও তুলনামূলক কম আওয়াজ, সব মিলে অত্যাধুনিক এই যানের রয়েছে বহু সুবিধা। যা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতকে অনেকটাই এগিয়ে নিতে সক্ষম। এমনকি, জলপথে চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিহতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সাবমেরিনটি। 

উত্তর কোরিয়ার বাড়তে থাকা সক্ষমতা এবং চীনের পরমাণু-চালিত সাবমেরিনের গতিবিধি নজরদারিতে এটিকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে দেখছেন দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকেরা। তবে কোথায় এই সাবমেরিন তৈরি হবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে এই সাবমেরিন নির্মাণ করতে। তবে, সিউলের আশা নিজ দেশের মাটিতে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা এই যান উৎপাদন করবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তৈরি হলে তা কার্যত সরাসরি অস্ত্র কেনার সমান, আর দক্ষিণ কোরিয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্যও এতে পূরণ হবে না। উল্টো পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে অন্তত এক দশক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৩

1

ফাইনালে সুপার ওভারে নাটকীয় হারের কারণ নিয়ে মুখ খুললেন আকবর

2

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

3

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন

4

গুঞ্জন থামিয়ে খোলামেলা বার্তা দিলেন রণবীর কাপুর

5

কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভাঙলেন ডাফি

6

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

7

তাইওয়ান নিয়ে চীন-জাপান বিরোধ জাতিসংঘ পর্যন্ত গড়ালো, কারণ ক

8

অভিবাসী ইস্যুতে কঠোর ট্রাম্প, এবার আট বিচারক বরখাস্ত

9

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

10

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশি মারজিয়ার তিন পদক

11

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

12

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

13

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্

14

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কানাডিয়ানদের কঠোর বার্তা

15

পানির ৮০ ফুট গভীরে চলে গেছে বাসটি

16

আঙুল ‘ট্রিগারে’ আছে: ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

17

দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন

18

চীনে থাকা নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা টোকিও’র

19

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

20