Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফাইনালে সুপার ওভারে নাটকীয় হারের কারণ নিয়ে মুখ খুললেন আকবর

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে সুপার ওভার পর্যন্ত টেনে নেওয়া লড়াইয়ের শেষটা হলো হতাশারই। পাকিস্তান ‘এ’-র কাছে শিরোপা হাতছাড়া হলেও ম্যাচের পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে স্পষ্টভাষী ছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী। ব্যর্থতার দায় এড়িয়ে না গিয়ে তিনি সরাসরি বললেন, ম্যাচ হারার মূল কারণ নিজেদেরই ব্যাটিং ভুল।

 
ফাইনালে হারের পর আকবর বলেন, ‘বিশ্বাস আমাদের ছিলই। কিন্তু শট নির্বাচনে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। দোষারোপ করলে শুধুই নিজেদেরই করব। এমন উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাট করা সহজ নয়, এটা আমরা জানতাম। স্পিনারদের বিপক্ষে লড়াইয়ে জিততে হত, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি।

ম্যাচের এক পর্যায়ে বাংলাদেশ পুরোপুরি ম্যাচের বাইরে চলে গিয়েছিল। কিন্তু শেষদিকে লোয়ার অর্ডার ব্যাটারদের লড়াই বাংলাদেশকে নতুন করে আশাবাদী করেছে। আকবর আরো বলেন, ‘এক পর্যায়ে আমরা পুরোপুরি ম্যাচের বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু আমাদের লোয়ার-অর্ডার যেভাবে চরিত্র দেখিয়েছে, তা সত্যিই দারুণ। এই টুর্নামেন্টে ছেলেরা যা দেখিয়েছে, তাতে আমি খুব গর্বিত।

এই দলটি খুবই তরুণ, এদের সামনে শেখার ও উন্নতির অনেক সুযোগ রয়েছে।’দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ‘সমর্থকদের বিশেষ ধন্যবাদ, প্রতিটি ম্যাচেই তারা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন ’—বলেন আকবর।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

1

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

2

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

3

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

4

সংবিধান সংস্কার পরিষদ: শপথবাক্যে কী আছে?

5

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

6

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

7

হাসিনাকে কি ভারত ফেরত দেবে? যা জানা গেল

8

খালেদা জিয়া: যে জীবন বিপ্লবের, প্রতিরোধের

9

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা

10

ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

11

ভেনেজুয়েলা এখন শাসন করছে কে, সামনে কী ঘটতে চলেছে?

12

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহম

13

‘পাকিস্তানের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত, বাকিটা তাদের সিদ্ধ

14

‘গোমূত্র গবেষক’ পাচ্ছেন পদ্মশ্রী সম্মান!

15

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

16

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

17

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, যা বললেন উপ

18

‘রুনা-জয়ারা এভাবে কেন ছবি তুলেন বুঝি না’

19

ওসমান হাদির বোন পরিচয়ে বক্তব্য দেওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি

20