Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের

স্পোর্টস ডেস্ক : হল্যান্ডের সবশেষ দুটি গোল গতকাল বোর্নেমাউথের বিপক্ষে। ইতিহাদে ১৭ মিনিটে প্রথম গোল করার পর ফের জালের দেখা পান ৩৩ মিনিটে। তাতে ম্যানচেস্টারের ক্লাবটি জিতেছে ৩-১ গোলে, অন্য গোলটি নিকো ও’রেলির। এই জয় দিয়ে কঠিন সময় পেছনে ফেলে সিটি উঠে এসেছে টেবিলের দ্বিতীয় স্থানে, ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্টের।

এক অর্থে এটা সিটির ঘুরে দাঁড়ানো। কারাবো কাপে আগের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে জিতলেও লিগ ম্যাচে হেরেছিল অ্যাস্টন ভিলার কাছে। সব মিলিয়ে ১০ ম্যাচে তাদের ৩ হার, ড্র একটি। এই দলটিকে শিরোপার দাবিদার ভাবছেন কোচ পেপ গার্দিওলা। বোর্নেমাউথ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আশা করি আর্সেনাল একদিন গোল খাবে। আমাদের শক্তি নেই, আছে। ক্লাব বিশ্বকাপের পর থেকেই আমার মধ্যে এই অনুভূতি যে আমরা আছি (শিরোপার দৌড়ে)। মাত্র ১০ ম্যাচ, আরও ২৮টা খেলতে হবে। অনেক কিছুই ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো থেকে আরও ভালো হওয়া।’

হল্যান্ড করেছেন ১৩ গোল, দুইয়ে থাকা অ্যান্তোনি সেমেনিওর তার অর্ধেক গোলও নেই। বোর্নেমাউথ তারকা ৬টি গোল করেছেন ৯ ম্যাচে। হল্যান্ড কিছু দিন নির্ভারই থাকতে পারেন। অবশ্য তিনি শুধু লিগেই গোল করছেন না, অন্যান্য প্রতিযোগিতায় ৩ ম্যাচে করেছেন ৪ গোল। নরওয়েজিয়ান এই তারকাকে তার গুরু মেসি-রোনালদোর লেভেলের মনে করছেন। গার্দিওলা বলেন, ‘এটা হলো আপনার মেসি-রোনালদোর সঙ্গে খেলার মতো। তার (হল্যান্ড) প্রভাব অনেক বড়। ওই লোকটার সংখ্যা দেখেছেন? অবশ্যই সে ওই লেভেলের (মেসি-রোনালদো)। মেসি-রোনালদো এটা করেছে ১৫ বছর ধরে, এটাই লেভেল...।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের আসার ফ্লাইট থেকে সরানো হলো ২ কেবিন ক্রুকে

1

সাতক্ষীরার ৪ আসনে ভোট পড়েছে ৭৩ শতাংশ, চলছে গণনা

2

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

3

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

4

সুখবর পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তারা

5

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজ

6

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা, আসামি গৃহকর্মী

7

৩০০ কোটি আয়ের পথে ‘ধুরন্ধর’, ৬ দেশে নিষিদ্ধ

8

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

9

‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’

10

এটি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ অনুভূতির চার উইকেট: জাম্পা

11

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

12

২৫ শতাংশ পারিশ্রমিকের পাশাপাশি ১৫ দিনের ভাতাও পরিশোধ করলো সি

13

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

14

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

15

মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

16

আলোচনা ব্যর্থ : পাকিস্তান-আফগানদের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ

17

১৬ নভেম্বর আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ

18

জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু

19

তারেক রহমান চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র

20