Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘রুনা-জয়ারা এভাবে কেন ছবি তুলেন বুঝি না’

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার সেই আলোচনায় ঘি ঢেলেছে অভিনেত্রী ফারজানা চুমকির একটি মন্তব্য।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সহকর্মীদের ফটোশুট ও পোশাক নিয়ে খোলামেলা কথা বলেন চুমকি। তার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে বিকৃতভাবে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন অভিনেত্রী। শেষে বাধ্য হয়ে ফেসবুকে কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শারীরিক পরিবর্তন ও ফটোশুট না করা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফারজানা চুমকি রুনা খানের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, রুনা খানের বিষয়টি আলাদা। উনি খুব ডেডিকেটেড ছিলেন। ওনার লক্ষ্যই ছিল ওজন কমানো, নিজেকে ফিট করা এবং ফটোশুট করা। আমার মধ্যে সেই রকম চেষ্টা ছিল না।

রুনা খানেকে নিয়ে তিনি আরও বলেন, আমি রুনা খানের ওপর ঈর্ষান্বিত নই। তবে কিছু ছবি দেখলে মনে হয়; এগুলো না করলেও পারতেন। আমি ওনার অভিনয়ের বড় ভক্ত।

অন্যদিকে জয়া আহসান প্রসঙ্গে চুমকি বলেন, জয়া আপার অনেক ছবি খুব সুন্দর লাগে, আবার কিছু ছবি দেখে ভালো লাগে না। আমরা জয়া আপাকে সাধারণত শালীন একটি ইমেজে দেখে অভ্যস্ত। তাই হঠাৎ কিছু ভিন্নধর্মী ছবি দেখলে সেটি আমাদের কাছে একটু ধাক্কার মতো লাগে।

সামাজিক মাধ্যমে তার বক্তব্য ভাইরাল হওয়ার পর ফেসবুকে চুমকি লিখেন, ‘আমি কাউকে নিয়ে এভাবে কথা বলিনি। জয়া আপা আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। রুনা আমার ছোট বোনের মতো, ওর অভিনয়ের ভক্ত আমি। কাউকে আমি ছোট করে কথা বলিনি। আপনারা কেন এভাবে লেখেন? আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

1

প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পা

2

সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদ

3

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

4

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬

5

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

6

পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

7

ভারতের নারী দলকে সাবধান করলেন গাভাস্কার

8

সেহরি খাওয়ার ফজিলত

9

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

10

ডায়াবেটিসে না খাওয়ার ভয় নয়, দরকার সঠিক খাদ্য ব্যবস্থাপনা

11

উলিপুরে রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

12

প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

13

মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

14

গাজা আজ ক্ষুধার শহর

15

আজকের স্বর্ণের দাম: ১০ এপ্রিল ২০২৬

16

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

17

বিশ্বকাপের আগে হামজাদের ফিফা উইন্ডোতে আমন্ত্রণ

18

এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন চান অর্থ উপদেষ

19

‘বন্ধু দেশগুলোর’ মধ্যস্থতা পারে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত

20