Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও দমন- পীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রখ্যাত নির্মাতা জাফর পানাহি এবং নির্বাসিত চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ রসুলফ।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ পোস্টে তারা ইরানের ভেতরের পরিস্থিতি নিয়ে গভীর আশঙ্কার কথা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

 
পোস্টে তারা উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে লাখো ইরানি নাগরিক ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এই বিক্ষোভ দমনে সরকার আবারও সবচেয়ে নগ্ন ও কঠোর দমনমূলক কৌশলের আশ্রয় নিয়েছে। এর অংশ হিসেবে দেশের ভেতরে ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানকে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগহীন করে ফেলা হয়েছে।
 
জাফর পানাহি ও মোহাম্মদ রসুলফ তাদের পোস্টে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে- এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্য মূলত বিক্ষোভ দমনের সময় চালানো সহিংসতা ও নিপীড়ন আড়াল করা। তারা জানান, এই পরিস্থিতিতে দেশের ভেতরে থাকা সাধারণ মানুষ সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়েছেন।
 
পোস্টে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন অবস্থায় নিজেদের সহনাগরিক, পরিবার-পরিজন, সহকর্মী ও বন্ধুদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় এসব মানুষ কোনো সহায়তা বা তথ্য আদান- প্রদানের সুযোগ পাচ্ছেন না।
 
এই প্রেক্ষাপটে জাফর পানাহি ও মোহাম্মদ রসুলফ আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংগঠন এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি জরুরি আহ্বান জানান।
 
তারা বলেন, ইরানের ভেতরে যোগাযোগের পথ উন্মুক্ত রাখতে এবং নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দেশটির ভেতরে কী ঘটছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান তারা। পোস্টের শেষাংশে তারা সতর্ক করে বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়- আজ নীরব থাকলে ভবিষ্যতে তার জন্য গভীর অনুশোচনার মূল্য দিতে হয়।
 
উল্লেখ্য, জাফর পানাহি ও মোহাম্মদ রসুলুফ দুজনই ইরানের রাষ্ট্রীয় সেন্সরশিপ ও দমননীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার। তাদের এই যৌথ বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা জোরদার করেছে। বর্তমানে দুজনেই ইরানের বাইরে অবস্থান করছেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

1

বছরের প্রথম ১৯ দিনেই এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স

2

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

3

রংপুরের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন সোহান

4

চলতি মাসে হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক

5

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

6

শিগগিরই ফিরবেন আমাদের নেতা তারেক রহমান: মির্জা ফখরুল

7

জন এফ কেনেডির ৩৫ বছর বয়সি নাতনি তাতিয়ানা শ্লসবার্গের মৃত্যু

8

তারেক রহমান চাইলে এক দিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র

9

দেড় মাসে দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান-ইরান

10

পরমাণু ইস্যুতে আজ জেনেভায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাব

11

২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমা

12

মেয়ে-স্ত্রীসহ সাবেক মেয়র আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

13

রনির ১৮ বলের ফিফটি বৃথা, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বাংল

14

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

15

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মে

16

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি

17

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

18

জুলাই সনদ সরকারের এজেন্ডা নয়: আলী রীয়াজ

19

ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প–এরদোয়ান ফোনালাপ

20