Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম হওয়ায় পরীক্ষা বাতিল সহ ৫ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরি প্রত্যাশী পরীক্ষাবৃন্দের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী তুষার আহমেদ এর নেতৃত্বে পরীক্ষার্থী আফরোজা খাতুন, দোলেনা খানম ও শম্পা রানী সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন- গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রশ্নপত্র ফাঁস সহ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। ৫ দফা দাবী সমূহ হলো- পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে।

সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। একটি স্বতন্ত্র কমিটি গঠন, তার আওতায় সকল পরীক্ষা নেওয়া সহ একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন প্রনয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না।

যদি কোনো কারনে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ নিয়ে মুক্তির মোড়ে আসে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

1

সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী

2

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডারের বিষয়ে যা বললেন তৌহ

3

কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

4

‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

5

তীব্র উত্তেজনার মাঝেই বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান

6

ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

7

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১

8

আকুর দায় শোধের পর কমলো দেশের রিজার্ভ

9

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

10

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

11

অ্যাভাটারে গান গেয়ে মাইলি সাইরাসের হাতে আসছে যে আন্তর্জাতিক

12

ইউরোপীয় নেতাদের সমালোচনা করলেন ট্রাম্প

13

আমিরাতে গেম খেলে ৫০ লাখ টাকার বেশি পেলেন বাংলাদেশি প্রবাসী

14

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন নেপাল ও ভুটানের মন্ত্রীর

15

চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র

16

হাসিনার মামলার রায় পড়া শুরু

17

পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস

18

‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

19

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে ইসরাইল

20