Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজকের স্বর্ণের দাম: ২৫ ডিসেম্বর ২০২৫

ডেস্ক নিউজ : দেশের বাজারে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম হয়েছে এবার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া এ দামেই বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি হবে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।  

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

1

ছেলের কোলে চেপে ভোট দিলেন শতবর্ষী শুনাভান

2

নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে মিম

3

বছরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এলো ৭৭ কোটি ডলার

4

রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র

5

যা রয়েছে রুমিন ফারহানার হলফনামায়

6

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

7

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত অনুষ্ঠ

8

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

9

বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

10

বিপিএলে আসছেন শোয়েব আখতার

11

‘২০০ শতাংশ শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত-পাকিস্তান’

12

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

13

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

14

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

15

মৃত্যুহীন দিনের পর ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ

16

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে এবার যা বললেন ধর্ম উপদেষ্টা

17

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

18

শীর্ষস্থানে আর্সেনাল, ইউনাইটেডের হোঁচট

19

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

20