Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ অপরিবর্তিত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান। তিনি বলেছেন, গ্রুপ বদল হলে দলের প্রস্তুতিতে প্রভাব পড়ত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায়। এরপর বৈশ্বিক টুর্নামেন্টে থাকতে আইসিসির কাছে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দেয় বিসিবি। 

তবে সেই প্রস্তাব আইসিসি ও আয়ারল্যান্ড দু’পক্ষই নাকচ করে দেয়। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। 

তাদের সবকটা ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে, যেখানে পিচ ভারত থেকে তুলনামূলক মন্থরগতির। গ্রুপ বদলে ফেললে তাদের গিয়ে খেলতে হতো ভারতের কলকাতা, মুম্বাইয়ের মতো পিচে, যার চরিত্র অন্তত শ্রীলঙ্কার পিচগুলো থেকে আলাদা। ক্রিকবাজকে সে বিষয়টাই জানালেন মালান। তিনি বলেন, ‘আমরা তো ভাই, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ধরেই প্রস্তুতি নিচ্ছি। মানিয়ে নেওয়ার ক্ষমতা আর শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন পরিস্থিতি সামলানোর মানসিকতা গড়ে তোলাই আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ দিক।’ 

তিনি আরও জানান, ‘পরিস্থিতি, ম্যাচের অবস্থা আর প্রতিপক্ষ যা সামনে আসে, সেটার সঙ্গে মানিয়ে খেলতে চাই। এতে করে আমাদের ছেলেরা মুক্তভাবে খেলতে পারে। বিশ্বকাপের আগে এটিই আমাদের বড় লক্ষ্য।’বিশ্বকাপের গ্রুপপর্বে ৪টি ম্যাচ খেলবে আইরিশরা। ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, এরপর ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দলটি। নিজেদের শেষ দুই ম্যাচে আগামী ১৪ ফেব্রুয়ারি ওমান ও ১৭ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির

1

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

2

আগামীকাল পল্টন যাবেন তারেক রহমান

3

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

4

পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সক্ষম হয়েছে: ডিএমপি কমিশনা

5

আজ বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

6

বাংলাদেশি হোটেল বন্ধ করে দিল আবুধাবি

7

'ধুরন্ধর'-এর প্রশংসায় পরিচালক সন্দীপ রেড্ডি

8

১৯ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

9

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

10

পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড

11

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

12

কত ভোট পেলেন তাসনিম জারা

13

ভারত সিরিজ না হওয়ায় নারী বিসিএলের ফরম্যাটে পরিবর্তন

14

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

15

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

16

মালয়েশিয়ায় সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ

17

চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন (ভিডিও)

18

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

19

যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে: ইরানি স্পিকার

20