Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে উৎসবটি পালিত হচ্ছে। বড়দিনের এই উৎসবের আমেজ ছুঁয়ে গেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও; সাধারণ মানুষের পাশাপাশি উৎসবে মেতেছেন শোবিজ তারকারাও। এবার ভক্তদের মাঝে বড়দিনের আনন্দ ভাগ করে নিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। 

 
ছবিগুলো কোথা থেকে প্রকাশ করা হয়েছে, তা অবশ্য জানাননি জয়া আহসান। তবে নেটিজেনদের অনুমান, কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী, সেখান থেকেই বড়দিনের সাজে নিজেকে মেলে ধরেছেন। সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন জয়া আহসান। লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে’।
 

 
জয়া আহসানের এই পোস্টটি প্রকাশের পরই ভক্তদের বেশ প্রতিক্রিয়া দেখা যায়। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি জয়ার স্নিগ্ধ লুকের প্রশংসা করছেন ভক্তরা। এছাড়াও বর্তমানে দেশে এবং বিশ্বে চলমান নানা অস্থিরতার মাঝে অভিনেত্রীর এই শান্তির প্রার্থনা বিশেষভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে তার ভক্তদের।

উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলোতে আলোকসজ্জা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যিশু খ্রিষ্টের জন্মতিথিকে বরণ করে নিতে মেতে উঠেছেন তারা।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

1

‘বিশ্বকাপে এসো না, তোমরা মার খাবে’- পাকিস্তানকে খোঁচা ভারতের

2

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

3

সৌদি যুবরাজকে খাসোগি হত্যা নিয়ে প্রশ্ন, সাংবাদিককে কটূক্তি ট

4

নেত্রকোনায় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৫, প্রত্যাহার ৩

5

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়া

6

মোদিকে আরও একবার বোল্ড করলেন ট্রাম্প

7

হাতে ভোটের কালি থাকলে কি অজু-গোসল হবে?

8

চলমান বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটি

9

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

10

গুগল ফটোসে এআই ফিচার, পাবেন যে সুবিধা

11

বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

12

হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

13

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

14

জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র

15

পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন অসীম মুনির

16

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

17

১৪ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

18

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

19

ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটার

20