Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ডলারের দাম কমার প্রভাব ব্যাপক আকারে পড়েছে বিশ্ববাজারের মূল্যবান ধাতুগুলোর উপর। সোমবার (১২ জানুয়ারি) প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৬০০ ডলারের সীমা ছাড়িয়ে গেছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়। খবর রয়টার্সের

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে সবাই ঝুঁকেছেন মূল্যবান ধাতুর দিকে। আর বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই বেড়েছে স্বর্ণ এবং রুপার দাম। এছাড়া বিশ্ব অর্থনীতির অস্থিরতাও দাম বাড়ার বড় কারণ।

রয়টার্স জানিয়েছে, সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটা পর্যন্ত স্পট সোনা ১.৯% বেড়ে প্রতি আউন্সে ৪,৫৯৬.০৫ ডলারে পৌঁছায়। এর আগে সেশনের শুরুতে এটি রেকর্ড উচ্চতা ৪,৬০০.৩৩ ডলার স্পর্শ করে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারস ২.৩% বেড়ে প্রতি আউন্সে ৪,৬০৬.২০ ডলারে দাঁড়িয়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ০৬ ডলারের মাইলফলক স্পর্শ করে।

যুক্তরাষ্ট্রে চলমান উত্তেজনা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে বাজারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। এসময়ে এশীয় লেনদেনে মার্কিন ডলার সূচক সর্বোচ্চ ০.৩ শতাংশ পর্যন্ত কমে গেছে। যা টানা পাঁচ দিনের ঊর্ধ্বগতির পর ভেঙে পড়া। রোববার এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বলেন, ফেডের সদর দপ্তর সংস্কার সংক্রান্ত কংগ্রেসে দেওয়া তার সাক্ষ্যের অজুহাতে ট্রাম্প প্রশাসন তাকে ফৌজদারি অভিযুক্ত করার হুমকি দিয়েছে। পাওয়েল এই পদক্ষেপকে সুদের হার কমাতে ফেডের ওপর আরও চাপ সৃষ্টির ‘অজুহাত’ বলে অভিযোগ করেছেন। 

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার পাওয়েলের সমালোচনা করেছেন, সুদের হার কমানোর আহ্বান জানিয়েছেন। এক পর্যায়ে তাকে বরখাস্ত করার হুমকিও দেন। তবে সবশেষবার ট্রাম্প নিজের বোল পাল্টে বলেছেন, তিনি কখনোই এমনটা ভাবেননি।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের বৈদেশিক মুদ্রা কৌশল প্রধান রে অ্যাট্রিল বলেন, ফেড ও মার্কিন প্রশাসনের মধ্যে এই প্রকাশ্য সংঘাত এবং পাওয়েলের বক্তব্য যদি সরাসরি গ্রহণ করা হয়—মার্কিন ডলারের জন্য মোটেও ভালো বার্তা নয়।’ তার উপর বিশ্ব রাজনীতি ও শঙ্কা বাড়ায় প্লাটিনাম, স্বর্ণসহ মূল্যবান ধাতুগুলোতে গিয়ে আঘাত হানবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

1

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান

2

অন্তর্বর্তী সরকারের আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

3

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

4

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়

5

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

6

ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়?

7

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

8

‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি ন

9

আমুর নামে ব্যাংকে থাকা টাকার পরিমাণ প্রকাশ

10

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

11

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

12

মিলিকে এলভিস প্রিসলির সঙ্গে তুলনা বাটলারের

13

বাবরের অধিনায়কত্বে মুগ্ধ অস্ট্রেলিয়ান তারকা

14

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

15

এবার অস্কারের পথে শ্যালামে

16

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা কত, কিনবেন যেভাবে

17

‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ

18

ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

19

দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত

20