Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কোনো কোনো দল: আমির খসরু

ডেস্ক নিউজ : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় আসার চেষ্টা করছে কোনো কোনো দল।  কিন্তু বিএনপি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সঙ্গে কখনো আপস করেনি। বিএনপির মাথায় এসব আসেও না। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল।

শনিবার (২৪ জানুয়ারি) পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগের সময় এ কথা বলেন। জনসংযোগটি আগ্রাবাদ রেডিও অফিসের  সামনে থেকে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া, কাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) নির্বাচনি এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনি প্রচারণায় বলেন, আমি ভাটিয়ারীর সন্তান। এই এলাকার আলো বাতাসে আমি বেড়ে উঠেছি।
 
পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও আমি এলাকা ছেড়ে শহরমুখী হইনি। ভাটিয়ারীর একজন নগন্য সন্তান হিসেবেই আমি আমরণ আপনাদের পাশে থাকতে চাই। চট্টগ্রাম-১০ (খুলশি-পাহাড়তলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান ফইল্যাতলী এলাকায় প্রচারণা চালিয়েছেন।  প্রচারণায় তিনি তারেক রহমানের জনসভা সফল করতে সবার প্রতি আহ্বান জানান।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

1

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভি

2

স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

3

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

4

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

5

আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

6

নিজের দু:সময়ের কথা জানালেন ঐন্দ্রিলা

7

দুবাইয়ে ঐশ্বর্য-সালমান-সানিয়া-শাহরুখদের বিলাসবহুল আবাসন, দাম

8

আইএমডিবির শীর্ষে, ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আহান-অনীত

9

বিরল রেকর্ড মেসির, পেনাল্টির চেয়েও ফ্রি-কিকে বেশি গোল!

10

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

11

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

12

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

13

তীব্র উত্তেজনার মাঝেই বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান

14

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর যাকে মন দিলেন বিজয়

15

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

16

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

17

‘ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ’

18

আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

19

নতুন ঘোষণা দিলেন সামান্তা

20