Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে: রাশেদ খাঁন

ডেস্ক নিউজ : জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশন করেছেন তিন শিক্ষার্থী। শিবিরের ব্যবস্থাপনায় এই অনশন শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, পরিচয় গোপন না করে সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির। আমার রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা আছে। শনিবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ব্যবস্থাপনায় গণভোট নিয়ে অনশন শুরু হয়েছে। কিন্তু অবাক হচ্ছি শিবির এখনো তার সাধারণ শিক্ষার্থী ট্রাম্প কার্ডের রাজনীতি জিইয়ে রেখেছে। এই সাধারণ শিক্ষার্থী ট্রাম্প কার্ডের রাজনীতি চলমান থাকলে ভুক্তভোগী হবে প্রকৃত সাধারণ শিক্ষার্থী। প্রকৃত সাধারণ শিক্ষার্থী কোনো সমস্যায় পড়লে, তারও সাধারণ বা রাজনৈতিক পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি হবে।

 
তিনি বলেন, জামায়াতে ইসলামী যেহেতু বিরোধীদলে, সুতরাং পরিচয় গোপন রাখার রাজনীতি থেকে শিবিরের বের হয়ে আসা উচিত। এখন তো ফ্যাসিবাদ ক্ষমতায় নেই যে, আপনি কৌশল অবলম্বন করবেন। বরং রাজনৈতিক পরিচয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করার সাংবিধানিক অধিকার আপনার আছে। সেই পরিচয় লুকিয়ে সাধারণ পরিচয় বহন করার মধ্যে আলাদা ফায়দা থাকলেও, সেটা দেশের জন্য, জনগণের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির। সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে। আমার রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা আছে, আমার দাবি এই এই কারণে যৌক্তিক ইত্যাদি।

তিনি আরও বলেন, কিন্তু আওয়ামী লীগের পতনের পরেও এই সৎ সাহস আপনাদের মধ্যে সৃষ্টি না হলে কোনো আন্দোলনই সফল করতে পারবেন না। আর আপনারা যদি মনে করেন, আপনাদের জোটসঙ্গী নাহিদ ইসলাম বলে গেছেন, এই দেশের মানুষ জামায়াতের নেতৃত্বকে গ্রহণ করবে না… আর এজন্য কৌশল অবলম্বন করবেন। তাহলে লিখে রাখুন, কায়দা করে বেঁচে থাকা যায় না, আর কৌশল করেও আন্দোলন সফল করা যায় না।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

1

বিশ্বকাপে এখনো অনিশ্চিত মেসি, যা বললেন স্কালোনি

2

সুদানে ‘অকল্পনীয় নৃশংসতার’ সতর্কবার্তা জাতিসংঘের

3

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের রানের পাহাড়

4

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবিষ্ক

5

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

6

বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

7

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

8

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

9

ব্রিটেনে ড্রোন কারখানা চালু করেছে ইউক্রেনীয় কোম্পানি

10

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

11

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং

12

ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি : অর্থমন্ত্র

13

নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস

14

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

15

যুদ্ধের ময়দানে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা

16

বিশ্ববাজারে স্বর্ণ-রুপা ও প্লাটিনামের দামে নতুন রেকর্ড, নেপথ

17

আসছে হেলিকপ্টারের বিকল্প জাইরোকপ্টার, ইঞ্জিন বিকল হলেও হবে ন

18

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

19

আজকের মুদ্রার রেট: ৩ জানুয়ারি ২০২৬

20