Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে নিজেদের শেষ মুহূর্তের ঝালাই করে নিতে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবল জাদুকর লিওনেল মেসির দল তাদের এই প্রস্তুতি ম্যাচগুলো খেলবে টেক্সাস এঅ্যান্ডএম এবং অবার্ন বিশ্ববিদ্যালয়ের বিশাল ফুটবল স্টেডিয়ামে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত বৃহস্পতিবার এই সফরের বিস্তারিত ঘোষণা করেছে। সূচি অনুযায়ী, আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে ১০২০০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ‘কাইল ফিল্ড’ স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ৯ জুন অবার্নের ‘জর্ডান-হেয়ার’ স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা। 

উল্লেখ্য, এর ঠিক দুই দিন পর অর্থাৎ ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ৪৮ দলের বিশালাকার এই বিশ্বকাপ।
 
আর্জেন্টিনার বিশ্বকাপ সূচি
১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে থাকা দলটির বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে টেক্সাসের আর্লিংটনে; যেখানে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে মেসির দল।
 
আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের এই মহাযজ্ঞ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই ঐতিহাসিক আসরের। প্রথমবারের মতো ৩টি দেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে বিশ্বজুড়ে। সব মিলিয়ে মেসি ভক্তদের জন্য এবারের জুন মাসটি হতে যাচ্ছে টানটান উত্তেজনার। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

1

দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, যা বললেন শোবিজ তারকারা

2

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

3

তারেক রহমানের আসার ফ্লাইট থেকে সরানো হলো ২ কেবিন ক্রুকে

4

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

5

ভারতকে যেভাবে ২০২৬ বিশ্বকাপ ‘জিতিয়েছেন’ শচীন টেন্ডুলকার

6

চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তর

7

কিংবদন্তি গায়িকা আশা ভোসলের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

8

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন ন

9

চলতি মাসে হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক

10

আজকের মুদ্রার রেট: ১ মার্চ ২০২৬

11

ভোটের মাঠে অতন্ত্র প্রহরী সশস্ত্র বাহিনী

12

আলোচনার পরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

13

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

14

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

15

পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাট

16

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকো প্রেসিডেন্

17

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

18

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

19

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

20