Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

স্পোর্টস ডেস্ক : রোববার (২২ ফেব্রুয়ারি) এমএলএসের নতুন মৌসুমে উদ্বোধনী ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি।

 প্রথমার্ধে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ডেনিস বউয়াঙ্গা ও নাথান অরদাজের গোলে বড় জয় নিশ্চিত হয় এলএএফসির। ম্যাচের পুরো ৯০ মিনিট খেললেও মায়ামির হয়ে পার্থক্য গড়ে দিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মেসি।

এলএ মেমোররিয়াল কলোসিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল সফরকারী ইন্টার মায়ামি। ৬৯ শতাংশ বল পজেশন নিয়ে মোট ১০টি শট নিতে পারে মায়ামি, যার মাত্র ২টি লক্ষ্যে ছিল। অন্যদিকে এলএএফসির ১৩ শটের ৫টি লক্ষ্যে ছিল।

মেসির দল এদিন সুয়ারেজকে বেঞ্চে রেখে খেলতে নামে। ৪-২-৩-১ ফর্মেশনে মেসি ছিলেন নম্বর টেন রোলে। তার বাঁয়ে ভেনেজুয়েলার তেলাসকো সেগোভিয়া ও আর্জেন্টিনার তরুণ মাতেও সিলভেত্তি। সবার সামনে ছিলেন নতুন আর্জেন্টাইন রিক্রুট হেরমান বারতেরামে। তবে নতুন আক্রমণভাগের সমন্বয়ের অভাব স্পষ্ট ফুটে উঠেছে খেলায়।

৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যায় এলএএফসি। প্রথমার্ধে এই একটি গোলই হয়।দ্বিতীয়ার্ধেও খেলা চলে প্রথমার্ধের গতিতেই। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বউয়াঙ্গা। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অরদাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে পা রাখল জার্মানি-নেদারল্যান্ডস

1

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহি

2

আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা

3

জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কবে, জানালেন শফিকুর

4

ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল

5

বাণিজ্যের নতুন মাইলফলকে ভারত ও রাশিয়া

6

ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

7

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী

8

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

9

খালেদা জিয়ার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়: খোকন

10

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

11

'অপারেশন সার্চলাইট' ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা: ভারত

12

বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কী কথা হয়েছে জানালেন ডি পল

13

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

14

দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নি

15

ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আখতারুজ্জামান বাচ্চু

16

নির্বাচন সফল করার বিষয়ে ইসিকে আশ্বস্ত করলেন আইজিপি

17

৭ জেলায় বজ্রপাতসহ ভারি বর্ষণের সতর্কবার্তা

18

‘রুনা-জয়ারা এভাবে কেন ছবি তুলেন বুঝি না’

19

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরাইলের গুলি

20