Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের কাছে অগ্রাধিকার নয় বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীবিষয়ক মন্ত্রী। রবিবার রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ফরাসি সশস্ত্র বাহিনীর মন্ত্রী অ্যালিস রুফো বলেন, আমি মনে করি, আমাদের যেভাবেই সম্ভব ইরানি জনগণকে সমর্থন করা উচিত।

তবে তিনি স্পষ্ট করে বলেন, সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দের পথ নয় এবং এই শাসনব্যবস্থা থেকে মুক্ত হওয়া ইরানি জনগণেরই দায়িত্ব।  রুফো বলেন, ইরানি সরকারের ব্যাপক ইন্টারনেট বন্ধের কারণে জনগণের বিরুদ্ধে সংঘটিত গণ অপরাধগুলো নথিভুক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ইরানের ৯ কোটির বেশি মানুষ জানুয়ারির ৮ তারিখ থেকে কার্যত ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন। দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ এই ব্ল্যাকআউট আরোপ করে। এই ইন্টারনেট বন্ধের আড়ালে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন অভিযান চালানো হয়। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। নরওয়েভিত্তিক এনজিও বলেছে, নিহতের চূড়ান্ত সংখ্যা ২৫ হাজার ছাড়াতে পারে।

রুফো বলেন, ইরানি জনগণ তাদের শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে। ইরানি জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরানিরাই, তাদের নেতা বেছে নেওয়া আমাদের কাজ নয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন। তবে পরে তিনি সেই অবস্থান কিছুটা নরম করেন।

অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে গত ২৮ ডিসেম্বর তেহরানে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই একটি গণআন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ধর্মভিত্তিক শাসনব্যবস্থা অপসারণের দাবি জানায়।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নও

1

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

2

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

3

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

4

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

5

হাতে ভোটের কালি থাকলে কি অজু-গোসল হবে?

6

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম

7

‘জুলিয়ান উডকে আনার পর থেকে পারফর্ম্যান্স খারাপ হয়েছে’

8

মার্কিন বন্দিশালায় দূষিত পানি, পচা খাবার দেওয়া হচ্ছে অভিবাসন

9

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

10

আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

11

‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

12

কোন দেশের রিজার্ভে কত স্বর্ণ, বাংলাদেশের অবস্থান কত

13

আজকের মুদ্রার রেট: ২০ নভেম্বর ২০২৫

14

মাদুরোর বিচার করতে হলে ভেনেজুয়েলায় করা উচিত, যুক্তরাষ্ট্রে

15

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

16

২০২৫ সাল: উত্থান-পতনে টালমাটাল স্বর্ণের বাজার

17

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চক্রান্ত নস্যাতের দাবি ইরানের

18

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের মধ্যে ভাগ্যবান যারা

19

আসিফ পদত্যাগ করছেন আজ, মাহফুজ অনিশ্চিত!

20