Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আগামী দুই সপ্তাহের মধ্যে ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (৫ ডিসেম্বর) জানিয়েছে, দুই মাস আগে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি অক্ষুন্ন রাখতে চায় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে পরবর্তী ধাপ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তারা।
 
দ্বিতীয় ধাপ শুরু হলে হামাসের জায়গায় গাজা পরিচালনার দায়িত্ব নেবে একটি অন্তর্বর্তী সরকার। এছাড়া গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে একটি আন্তর্জাতিক বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘোষণার অংশ হিসেবে অন্তবর্তী সরকারের সদস্য এবং নিরাপত্তা বাহিনী পাঠানো দেশগুলোর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
 
কারা কারা এতে যোগ দেবে এ নিয়ে এখনো কাজ চলছে। ধারণা করা হচ্ছে এ বছরের শেষ দিকে নতুন সরকার গঠন নিয়ে ঘোষণা আসতে পারে। তবে এর আগে বিষয়টি চূড়ান্ত হবে না। কারণ হামাস কীভাবে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর ও অস্ত্র জমা দেবে এ ব্যাপারে এখনো কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে তাদের আলোচনা চলছে।
 
হামাস স্পষ্ট করেছে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের হাতে তারা ক্ষমতা ছাড়তে রাজি আছে। কিন্তু ট্রাম্পের ঘোষিত বোর্ড অব পিসের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। এই বোর্ড অব পিসে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তির নাম শোনা গেছে। দুই মাস আগে যুদ্ধবিরতি হওয়ার পর হামাস অনেকটা নিরবে আবারও গাজার নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে।
 
এছাড়া হামাস জানিয়েছে, তারা কখনো রক্ষণাত্মক অস্ত্র জমা দেবে না। কারণ যেহেতু ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব রয়েছে, তাই এ ধরনের অস্ত্র রাখা তাদের অধিকার।
 
সূত্র: টাইমস অব ইসরায়েল

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১০ হাজার পাকিস্তানিকে চাকরি দেবে ইতালি

1

তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

2

আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

3

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

4

কুওমোকে সমর্থন ট্রাম্পের, মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির

5

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

6

কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভাঙলেন ডাফি

7

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খস

8

নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টি মহাসচিবের খোলা

9

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

10

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

11

জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র

12

এবারের নির্বাচন সরকারের ‘মহাসাফল্য’: প্রধান উপদেষ্টা

13

পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিত

14

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

15

সংযম ও সংলাপের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

16

বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

17

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবিষ্ক

18

২৮ দিনে প্রবাসী আয় ২৯৪ কোটি ডলার

19

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

20