Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি

ডেস্ক নিউজ : নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে এবং দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি ১:৪ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনের নেতারা তাদের মূল দাবিগুলো পেশ করেন।  দাবিগুলোর মধ্যে রয়েছে— ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ, নবম পে-স্কেল ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা, ২০১৫ সালের পে-স্কেল থেকে বাদ পড়া ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে আনা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ও পেনশন চালু করা, গ্র্যাচুইটি হার ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ বৃদ্ধি এবং পেনশন গ্র্যাচুইটিতে প্রতি ১ টাকার সমমান ৫০০ টাকা নির্ধারণ।

ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পে কমিশন সুপারিশ জমা ও গেজেট প্রকাশের সময়সীমা মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে। ৩০ নভেম্বরের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না এলে, ৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।’

ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানান।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কি

1

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

2

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

3

পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান

4

নুরের অভিযোগ, হাসান মামুনকে শোকজ

5

বাংলাদেশের জার্সি পরে মাঠে গেলে নিরাপত্তা শঙ্কা থাকবে, বলছে

6

চীনে থাকা নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা টোকিও’র

7

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

8

আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্

9

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

10

৬০০ বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রতলে

11

কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...

12

চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

13

গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সমাজের স্টেকহোল্ডারদের প্রতি আ

14

প্রতিমন্ত্রী হিসেবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে জোনায়েদ সাকি

15

আজকের মুদ্রার রেট: ২১ জানুয়ারি ২০২৬

16

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

17

তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার : জয়া আহস

18

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্

19

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

20