Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক : সম্প্রতি ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে কিছু ছবি পোস্ট করেছেন তিনি। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা ভক্তদের জানিয়েছেন।

ছবিতে দেখা যায়, তার কব্জিতে হাসপাতালের ট্যাগ বাঁধা, যেখানে নাম লেখা রয়েছে ‘কিরণ আমির রাও খান’। অন্য একটি ছবিতে দেখা যায় তার ঠোঁট বেশ ফুলে গেছে।  কিরণ জানান, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা অ্যালার্জির কারণে তার ঠোঁটের এই অবস্থা হয়েছিল।

তবে হাসপাতালেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে এই পরিচালককে। অসুস্থতা প্রসঙ্গে কিরণ রাও লিখেছেন, ‘আমি ২০২৬ সালকে উদযাপন করার জন্য একদম প্রস্তুত ছিলাম। কিন্তু আমার অ্যাপেন্ডিক্স আমাকে মনে করিয়ে দিল, এবার একটু ধীরে চলার প্রয়োজন এসেছে। আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।’ 

তিনি আরও জানান, চিকিৎসকদের তৎপরতায় অস্ত্রোপচারের মাধ্যমে তার অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়েছে এবং সেটি কীভাবে সম্পন্ন হয়েছে তা তিনি টেরই পাননি। ফোলা ঠোঁট নিয়ে মজা করে কিরণ লেখেন, ‘অ্যালার্জির কারণে ঠোঁট এমনভাবে ফুলে গিয়েছিল যে বন্ধুরা দেখে হাসাহাসি করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি আবার স্বাভাবিক হয়ে গেছে। আমি এখন বাড়ি ফিরেছি। আশা করছি ২০২৫-এর মতো ২০২৬ সালটিও আমার প্রতি দয়ালু হবে।’

কিরণের দ্রুত আরোগ্য কামনা করেছেন আমির খান ও রিনা দত্তের কন্যা আইরা খান। তবে সকলের নজর কেড়েছে কিরণের হাতের ট্যাগে লেখা আমির খানের নাম। ডিভোর্সের পরেও কেন নিজের নামের সঙ্গে এখনও স্বামী হিসেবে আমিরের নাম জুড়ে রেখেছেন কিরণ এই প্রশ্ন ভাসছে নেটদুনিয়ার।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

1

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

2

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্

3

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-দীপু মনি

4

এএফপির প্রতিবেদন: বাংলাদেশের নির্বাচন ঘিরে সম্পর্কের পরীক্ষা

5

সরকারের ভেতরেই ভূত আছে: রিজভী

6

বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন

7

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

8

কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে বদলি

9

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন

10

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

11

‘গ্রে জোনে’ জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা, কঠিন পরিস্থিতির

12

শেরপুরে হচ্ছে না গণভোট, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন : ইসি

13

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

14

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

15

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

16

বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড

17

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

18

পশ্চিমবঙ্গের রাজভবনের নতুন নাম ‘লোক ভবন’

19

ভারতে ট্রলারসহ ১৫ বাংলাদেশি জেলে আটক

20