Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেলের জন্য কোনো রক্ত নয়, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের আমস্টারডামে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কেন্দ্রীয় এলাকায় জড়ো হওয়া শতাধিক বিক্ষোভকারী ভেনেজুয়েলার পতাকা হাতে নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের নিন্দা জানান। 

মার্কিন বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। তাকে এবার যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করেই ইউরোপের বিভিন্ন শহরের মতো আমস্টারডামেও প্রতিবাদ শুরু হয়।

বিক্ষোভকারীরা ভেনেজুয়েলা থেকে হাত সরাও, মার্কিন সাম্রাজ্যবাদ বন্ধ করো, তেলের জন্য রক্ত নয় এবং ট্রাম্প সন্ত্রাসী লেখা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।

ডাচ অ্যান্টি-ফ্যাসিস্ট ফর্মার রেজিস্ট্যান্স ফাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়ের্ড দে গ্রুট বিক্ষোভে যোগ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যা করেছে তা ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন ভঙ্গের সুস্পষ্ট উদাহরণ। তিনি নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান। তার মতে, বিষয়টি শুধু একটি দেশের নয় আন্তর্জাতিক আইন, জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, প্রতিটি সভ্য দেশেরই এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত।

বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হলেও অংশগ্রহণকারীরা জানান, প্রয়োজন হলে তারা আবারও আন্দোলনে নামবেন। বিশ্বব্যাপী এ ঘটনা নিয়ে নানামুখী আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কোয়াডে অস্ট্রেলিয়ার চমকপ্রদ পরিবর্তন, নেই কামিন্স

1

বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা উমর, পাত্রী কে

2

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

3

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস

4

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকো প্রেসিডেন্

5

ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা

6

আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর

7

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন-৪ নিয়ে সুখবর

8

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

9

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, যেসব জেলায় আরও বাড়তে পারে শীত

10

রনির ১৮ বলের ফিফটি বৃথা, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বাংল

11

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধা

12

রাশিয়ার তেল আমদানিতে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আ

13

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

14

ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মি

15

কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে

16

রমজানে আত্মার পরিশুদ্ধির ৫ মহৌষধ

17

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

18

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ

19

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরাইলের গুলি

20