Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভারতীয় সিনেমাকে অনেক স্মরণীয় গান উপহার দেওয়া অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের। সম্প্রীতি সাম্প্রদায়িক বৈষম্য নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন তিনি।এবার তার বিরুদ্ধে গান চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলার আবেদন করেছেন ভারতীয় ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর। দেশটির প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগের নথি অনুযায়ী, এআর রহমান মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’-এর ‘বীর রাজা বীর’ গানটিতে তার পুরানো লেখা গান ‘শিব স্তুতি’র একটি অংশ চুরি করেছেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোন্নিয়িন সেলভান ২’ বেশ প্রশংসিত হয়েছিল। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ডাগর বাণীর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। সমগ্র বিশ্ব ডাগর পরিবার এবং তাদের ধ্রুপদ সংগীত সম্পর্কে জানে। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত সম্মানিত শিল্পী।

বিচারপতি বাগচী বলেন, আমরা তদন্ত করতে চাই যে আসল লেখক কে। কেবল একটি গান গাইলেই লেখক হওয়া যায় না। আপনাকে প্রমাণ করতে হবে যে এর আগে অন্য কারো একই সুর ছিল না। আপনি ইতোমধ্যেই স্বীকার করেছেন যে আসামিরা (রহমানের দল) ডাগর ঐতিহ্যের অংশ। তবে এআর রহমানের আইনজীবী আদালতকে বলেন, আমরা কখনও কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমার মক্কেল (রহমান) কিছু করেন, তখন তিনি তা দাবি করেন।’ প্রথমদিনের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবারও শুনানি অনুষ্ঠিত হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির ঘটনায় স্থগিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার প্রচ

1

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

2

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

3

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

4

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

5

ভারতের নারী দলকে সাবধান করলেন গাভাস্কার

6

মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য? কারিনাকে বুঝিয়েছিলেন শা

7

যে দেশে পুরুষের অভাবে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

8

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

9

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

10

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী

11

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

12

দেশের ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার আরোগ্য কামনা ইশরাক

13

‘প্রেমের সম্পর্কে জড়াব না, সরাসরি বিয়ে করব’

14

মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রো

15

পিএসএলে নাম লেখালেন ম্যাক্সওয়েল

16

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

17

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

19

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

20