Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুল, আব্বাসসহ ক্রীড়াঙ্গনের যারা নির্বাচিত হলেন

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হাওয়া লেগেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। বিএনপি ও অন্যান্য দল থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অনেকেই এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই জায়গা করে নিয়েছেন সংসদে।

বিএনপির মনোনয়ন পাওয়া ক্রীড়াবিদদের মধ্যে দুই তারকা ছিলেন সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সাবেক গোলকিপার আমিনুল হক। সাবেক অধিনায়ক আমিনুল ঢাকা-১৬ থেকে জিততে পারেননি। তবে হাফিজ উদ্দিন ভোলা-৩ থেকে বাজিমাত করেছেন। তিনি ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়ে টিকিট কেটেছেন সংসদের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক সময় ছিলেন ক্রীড়াঙ্গনের মানুষ। মোহামেডানের গভর্নিং বডির সাবেক এই সদস্য সচিব এবার ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন এক সময়। ঢাকা-৮ আসন থেকে জয়ী হওয়া এই সংসদ সদস্য ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিকে মোহামেডান গভর্নিং বডির সাবেক সদস্য সচিব মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ আসন থেকে জয়লাভ করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি খুলনা-৫ আসনে বাজিমাত করেছেন। তিনি হারিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে। বিএনপির আলোচিত প্রার্থী এহছানুল হক মিলন একসময় ভলিবল খেলোয়াড় ছিলেন। তিনিও আসছেন সংসদে।

চাঁদপুর-১ আসন থেকে ধানের শীষ নিয়ে জয় লাভ করেছেন তিনি। এছাড়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন মোহামেডানের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম, নরসিংদী-১ আসন থেকে ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ-৩ আসন থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন জয় লাভ করেছেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

1

জাতীয় পরিষদে পাস হলো সংবিধানের ২৭তম সংশোধনী বিল

2

হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ

3

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

4

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

5

‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়া

6

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

7

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

8

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়ায় গাজর

9

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা

10

জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরাইল

11

শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

12

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

13

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

14

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

15

যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

16

বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

17

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

18

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খে

19

দিল্লির ঘটনায় স্থগিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার প্রচ

20