Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

টেস্টে কোহলির প্রত্যাবর্তন চান সাবেক ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আবার নিজের জাত চিনিয়েছেন বিরাট কোহলি। তিন ম্যাচের মধ্যে দুটিতে সেঞ্চুরি করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হন এই ভারতীয় ক্রিকেটার। এরপর বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলে হাঁকান সেঞ্চুরি।

বিরাট কোহলির এমন পারফরম্যান্সের পর আবেগঘন মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার নভজোত সিং সিধু। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ঈশ্বর আমাকে একটি ইচ্ছা পূরণের সুযোগ দিলে আমি বলতাম, কোহলিকে টেস্ট অবসর থেকে ফিরিয়ে আনুন। তাকে আবার টেস্ট খেলতে দিন। ১৫০ কোটি মানুষের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।

 তার ফিটনেস ২০ বছরের তরুণদের মতো। সে নিজেই ২৪ ক্যারেট সোনা।’’চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন বিরাট কোহলি। ১২৩টি টেস্টে ৯ হাজার ২৩০ রান করেন তিনি। তার গড় ৪৬.৮৫। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি করেন ৩১টি হাফসেঞ্চুরি।
 
 
কোহলির আগে টেস্ট থেকে অবসর নেন আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মাও। দুজনের অবসর ঘোষণায় বড় ধাক্কা খায় ভারতীয় শিবির। ঠিক তখনই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে ছিল দল। রোহিতের অবসরের পর নতুন টেস্ট অধিনায়ক করা হয় শুভমান গিলকে।

টেস্ট ছাড়লেও ওয়ানডেতে নিয়মিত খেলে যাচ্ছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনের লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোহলি, রোহিত ও রবীন্দ্র জাদেজা একসঙ্গে টি-টোয়েন্টি থেকে অবসর নেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাট

1

ভারতকে হারানোয় বড় পুরস্কার পাচ্ছে পাকিস্তান

2

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

3

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জোবাইদা ও জাইমা

4

এএফপির প্রতিবেদন: বাংলাদেশের নির্বাচন ঘিরে সম্পর্কের পরীক্ষা

5

ভোটারপ্রতি কত টাকা ব্যয় করতে পারবেন প্রার্থী, জানা গেল

6

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

7

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে যা জানালেন স্বরা

8

৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনাই আমাদের পথ দেখাবে : আবদুস সালাম

9

আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা

10

নতুন রূপে শ্রাবন্তী

11

শ্রমবাজারে সনদ জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার নির্দেশ

12

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

13

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ

14

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে : স্বরাষ্ট্র

15

ঢাকায় ভূমিকম্পে বড় ধাক্কার ভয়, কী বলছেন বিশেষজ্ঞরা

16

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচ

17

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

18

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

19

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

20