Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেলিমকে দেখতে হাসপাতালে আমির, দুঃসময়ে সালমানের পাশে নেই শাহরুখ!

বিনোদন ডেস্ক : বলিউডে খান ত্রয়ীর বন্ধুত্ব নিয়ে চর্চা নতুন নয়। তবে এবার অসুস্থ প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান-কে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠেছে। গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি সেলিমকে দেখতে বৃহস্পতিবার গভীর রাতে পৌঁছে যান অভিনেতা আমির খান। তাঁর সঙ্গে ছিলেন প্রেমিকা গৌরী স্প্র্যাট। সেই ছবি ও দৃশ্য ছড়িয়ে পড়তেই ভক্তমহলে শুরু হয় অন্য আলোচনা কোথায় শাহরুখ খান?

জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সেলিম খান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে অস্ত্রোপচারের সম্ভাবনার কথা শোনা গেলেও পরে চিকিৎসকরা জানান, সামান্য রক্তক্ষরণের জন্য অপারেশনের প্রয়োজন হয়নি। আপাতত তিনি ভেন্টিলেশনে থাকলেও স্থিতিশীল রয়েছেন।
এই কঠিন সময়ে সেলিমকে দেখতে একে একে হাসপাতালে পৌঁছেছেন একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন জাভেদ আখতার, শিল্পা শেট্টি এবং রণবীর সিং-সহ আরও অনেকে। তবে আমিরকে দেখা গেলেও শাহরুখকে এখনও হাসপাতালে দেখা যায়নি বলেই দাবি নেটমাধ্যমের একাংশের। ফলে প্রশ্ন উঠেছে, দুঃসময়ে কি সালমানের পাশে নেই বলিউড বাদশা?

উল্লেখ্য, অতীতে একাধিক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছেন, কর্মজীবনের শুরুর দিকে সেলিম খানের কাছ থেকে তিনি যথেষ্ট স্নেহ ও প্রেরণা পেয়েছেন। তাই তাঁর অনুপস্থিতি নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। যদিও বলিউড সূত্রে খবর, এই মুহূর্তে তিনি নিজের নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত। সব মিলিয়ে সেলিম খানের অসুস্থতা যেমন উদ্বেগ বাড়িয়েছে, তেমনই খান ত্রয়ীর বন্ধুত্ব নিয়েও নতুন করে আলোচনার ঝড় উঠেছে। এখন সবার প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রবীণ এই চিত্রনাট্যকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুরন্ধরের দাপটে 'কেজিএফ ২' -এর রেকর্ড ভাঙল

1

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

2

ভূমিধসের সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

3

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

4

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন ট্রাম্প!

5

ওপারে সবসময়ে আলো থাকে, শুধু লেগে থাকতে হয়: প্রিয়াংকা

6

পুনরায় চালু হয়েছে এনআইডি সংশোধন কার্যক্রম

7

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

8

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সময় সূচি চূড়ান্ত

9

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

10

নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন

11

নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

12

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

13

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা

14

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

15

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

16

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়া

17

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

19

'অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না'

20