Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-৯: ত্রিমুখী লড়াইয়ের আভাস

ডেস্ক নিউজ : বিগত দুই যুগেরও বেশি সময় ধরে সবুজবাগ, খিলগাঁও ও মুগদার বিস্তৃত জনপদ নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের বাসিন্দাদের মুক্তি মেলেনি দীর্ঘদিনের দুর্ভোগ থেকে। হাত বাড়ালেই মেলে মাদক, বর্ষাকালে ডুবে যায় সড়ক, শীতকালে থাকে তীব্র গ্যাস সংকট। এছাড়া ফুটপাত দখল যেন নিত্যদিনের ঘটনা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আসনের ভোটারদের প্রত্যাশা, এলাকায় চাঁদাবাজি কিংবা সন্ত্রাস থাকবে না। নির্বাচিত সংসদ সদস্য এলাকার মানুষের দুর্ভোগ ও সমস্যা নিরসনেও কাজ করবেন। প্রথমবারের মতো ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ। তিনি বলেন, ‘নাগরিক সুবিধা বলতে যা যা দরকার, আগামী দিনে কাজের মাধ্যমে জনগণের মন জয় করে আমরা এই আসনকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই।’    

অন্যদিকে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমেদ বলছেন, ‘নিম্ন আয়ের মানুষকে কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে দলের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি। নির্বাচিত হতে পারলে এখানেই তদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো।’ রাজধানী খিলগাঁওয়ে মেয়ে তাসনিম জারা প্রথমবারের মতো সংসদ নির্বাচন করবেন ঢাকা-৯ আসন থেকে। জাতীয় পর্যায়ে নিজ এলাকাকে তুলে ধরে সমস্যা সমাধানের আশ্বাস জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিবের।

তাসনিম জারা বলেন, ‘এই আসনে যা যা সমস্যা রয়েছে, সবগুলো বোঝার চেষ্টা করছি। জাতীয় পর্যায়ে কীভাবে এড্রেস করতে পারি- সবকিছুই কর্মপরিকল্পনাতে থাকবে। বিএনপি, জামায়াত ও এনসিপি ছাড়াও ঢাকা-৯ আসনে মাঠে আছে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীর পোস্টার-ব্যানার। এই আসনের মোট ভোটার ৪ লাখ ৪৯ হাজার ৯৫২। নারী ভোটার ২ লাখ ২৮, পুরুষ ২ লাখ ২১ হাজার জন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গানের সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের

1

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

2

আজকের মুদ্রার রেট: ৮ জানুয়ারি ২০২৬

3

রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে

4

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায়  মা

5

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে ‘নিশি’

6

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

7

নাগা চৈতন্যর বিপরীতে ‘এনসি২৪’-এ নায়িকা মীনাক্ষী চৌধুরী

8

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

9

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের ম

10

কমলো এলপি গ্যাসের দাম

11

একটি কালের সমাপ্তি: রাইট টু ফ্রিডম হয়ে ওঠে একটি সাহসী কন্ঠের

12

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

13

এক ওভারে ছয় ছক্কা মেরে আব্বাস আফ্রিদির বাজিমাত

14

কত ভোট পেলেন তাসনিম জারা

15

স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

16

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

17

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

18

নতুন দায়িত্বে ৬ ডিআইজি

19

যে কারণে পদ হারালেন বিএনপির দুই নেতা

20