Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সোমালিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি দাবি জানিয়েছে সোমালিয়া সরকার। এই পদক্ষেপকে  ‘এমন আগ্রাসন, যা কখনোই মেনে নেওয়া হবে না’ বলে নিন্দা জানিয়েছে দেশটি। সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আলী ওমর শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সরকার এই ‘রাষ্ট্রীয় আগ্রাসন’ এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইসরাইলের হস্তক্ষেপের বিরুদ্ধে সব ধরনের কূটনৈতিক পথ অনুসরণ করবে।

তিনি বলেন, ‘আমাদের সরকার ও জনগণ যারা নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ঐক্যবদ্ধ—তাদের কাছে এটি কখনোই গ্রহণযোগ্য বা সহনীয় হবে না। আমরা ইসরাইল রাষ্ট্রকে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন এই বিভাজনমূলক পদক্ষেপ প্রত্যাহার করে এবং আন্তর্জাতিক আইন মেনে চলে।’

ইসরাইল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার একদিন পরই এ তীব্র প্রতিক্রিয়া এলো। আফ্রিকা ও আরব বিশ্বের নানা দেশও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। পাশাপাশি, এটি ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার কোনো সম্ভাব্য ইসরাইলি  পরিকল্পনার অংশ কি না—তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।১৯৯১ সালে ভয়াবহ গৃহযুদ্ধের পর সোমালিয়া থেকে আলাদা হয়ে যায় সোমালিল্যান্ড। তবে এখনো পর্যন্ত জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র তাদের স্বীকৃতি দেয়নি। যদিও স্বঘোষিত এই প্রজাতন্ত্রের নিজস্ব মুদ্রা, পতাকা ও সংসদ রয়েছে, তবুও এর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলো নিয়ে বিরোধ রয়ে গেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা

1

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

2

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

3

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

4

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

5

ইউরোপীয় নেতাদের সমালোচনা করলেন ট্রাম্প

6

স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার

7

নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

8

ভারতের সঙ্গে রোমাঞ্চ ছড়ানোর ম্যাচে একঝাঁক রেকর্ড প্রোটিয়াদের

9

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীত

10

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

11

আল ইত্তিহাদ ছাড়ার গুঞ্জন বেনজেমার!

12

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

13

যমুনা গ্রুপের ইয়াসিন ইসলাম নাজেল ডব্লু বিসির মুয়েথাই সভাপতি

14

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

15

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

16

রাতে রুটি খাওয়া কী সত্যিই স্বাস্থ্যকর?

17

পাকিস্তানকে ৫৪ রানে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

18

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

19

ভারত সিরিজ না হওয়ায় নারী বিসিএলের ফরম্যাটে পরিবর্তন

20