Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শীতে উজ্জ্বল ত্বকের জন্য খেতে পারেন ৫ ফল

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতে ত্বক নিস্তেজ হয়ে পড়ছে? নানা রকম প্রসাধনী ব্যবহার করেও যদি কাঙ্ক্ষিত ফল না পান, তাহলে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপায়ে। ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখতে নিয়মিত মৌসুমি ফল খাওয়ার বিকল্প নেই। ফলের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, এনজাইম ও পানি ত্বকে পুষ্টি জোগায় এবং স্বাভাবিক কোমলতা ফিরিয়ে আনে। এই শীতে উজ্জ্বল ত্বক পেতে খাদ্যতালিকায় যোগ করতে পারেন এই ৫টি ফল।

কমলা

ভিটামিন সি–সমৃদ্ধ কমলা ত্বকের নিস্তেজ ভাব ও কালচে দাগ কমাতে দারুণ কার্যকর। এটি কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। সকালে এক গ্লাস তাজা কমলার রস বা একটি আস্ত কমলা খেতে পারেন। পাশাপাশি ভিটামিন সি–যুক্ত ফেসওয়াশ বা সেরাম ব্যবহার করলে উপকার আরও বাড়ে।

পেয়ারা

পেয়ারা ত্বকের প্রাণ ফেরাতে এবং অকালবার্ধক্যের লক্ষণ প্রতিরোধে সাহায্য করে। এতে কমলার তুলনায় চার গুণ বেশি ভিটামিন সি রয়েছে। শীতকালে হালকা লবণ দিয়ে পেয়ারা খাওয়া যেতে পারে বা পাকা পেয়ারা দিয়ে রস বানিয়েও খেতে পারেন। নিয়মিত খেলে ত্বক হয় সতেজ ও উজ্জ্বল।

ডালিম

হাইড্রেশন বজায় রাখা, চোখের নিচের কালো দাগ কমানো ও বার্ধক্য প্রতিরোধে ডালিম খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল ত্বকের টানটান ভাব ও স্থিতিস্থাপকতা বাড়ায়। চাইলে ডালিমের রস টক দইয়ের সঙ্গে মিশিয়ে ১৫–২০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে নিতে পারেন।

আপেল

ত্বকের রুক্ষতা ও দাগ দূর করতে আপেল কার্যকর। এতে থাকা কোয়ারসেটিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ত্বককে সুরক্ষা দেয়। প্রতিদিন একটি আপেল খেলে শরীর ও ত্বক দুটোই ভালো থাকে। রূপচর্চায় আপেলবাটা ও অলিভ অয়েল মিশিয়ে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করা যায়।

বরই

ভিটামিন সি, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বরই ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি থেকে ত্বক রক্ষা করে, কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ত্বকের সুরক্ষা স্তর শক্তিশালী করে। শীতের দিনে নিয়মিত এসব ফল খাদ্যতালিকায় রাখলে ত্বক থাকবে উজ্জ্বল, মসৃণ ও সুস্থ—ভেতর থেকেই।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে নতুন আতঙ্ক, গলা বাঁচাতে অদ্ভুত কাণ্ড

1

বাবর যেন পাকিস্তান দলের ইনস্যুরেন্স পলিসি: মাইকেল ভন

2

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

3

জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতা সরিয়ে নেওয়া হয়েছে: রিজভী

4

আহান শেঠি-জিয়া শংকরের গুঞ্জনময় প্রেমের উত্তাপ নেটদুনিয়ায়

5

ঢাকার আবহাওয়া: ৪ নভেম্বর ২০২৫

6

২৯৭ আসনের গেজেট প্রকাশ

7

ফেসবুকে পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন মাহফুজ

8

নেপালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হলেন সাবেক র‍্যাপার

9

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

10

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

11

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

12

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

13

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

14

ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

15

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

16

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে জয়ী

17

আইন উপদেষ্টার বিরুদ্ধে বিএনপিকে সুবিধা দেয়ার আশ্বাসের অভিযোগ

18

টেস্টে কোহলির প্রত্যাবর্তন চান সাবেক ভারতীয় ক্রিকেটার

19

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

20