Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় ডুবল লা ফিনালিসিমার ভাগ্য

স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা লা ফিনালিসিমা, যেখানে বিশ্বচ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার সেরা দল আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের। কিন্তু ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার পর বহুল প্রতীক্ষিত ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। লা ফিনালিসিমা স্থগিত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বেগের মধ্যে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়েছে।

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশে সব টুর্নামেন্ট, প্রতিযোগিতা ও ম্যাচ 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' স্থগিত করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, 'কাতার ফুটবল অ্যাসোসিয়েশন আজ (রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট, প্রতিযোগিতা ও ম্যাচ স্থগিতের ঘোষণা দিচ্ছে। প্রতিযোগিতা পুনরায় শুরুর নতুন তারিখ যথাসময়ে অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক মাধ্যমে জানানো হবে।'

চলমান সংঘাতের অস্থির পরিস্থিতি বিবেচনায় এই স্থগিতাদেশ কতদিন থাকবে তা স্পষ্ট নয়। ফলে লা ফিনালিসিমা আয়োজন এখন গুরুতর অনিশ্চয়তায় পড়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এখনও ম্যাচটি নিয়ে নির্দিষ্ট কোনো বিবৃতি দেয়নি। তবে তারা একটি 'ক্রাইসিস ক্যাবিনেট' বৈঠক করেছে, যেখানে সাম্প্রতিক সশস্ত্র সংঘাতে জড়িত বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে কর্মরত ও বসবাসরত এই খেলার পেশাজীবীদের সহায়তার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

পরে এক বিবৃতিতে বলা হয়, 'অনেক স্প্যানিশ ফুটবল পেশাজীবী ইরান এবং বিশেষ করে আরব উপদ্বীপের বিভিন্ন দেশে কাজ করেন। ফেডারেশন সরাসরি বা পরোক্ষভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছে, তাদের পরিস্থিতি জানতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে।'
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর 'বড় সামরিক অভিযান' শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, এই হামলার উদ্দেশ্য হলো 'ইরানি শাসনের আসন্ন হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা।'
সেদিন সন্ধ্যায় তেহরানে নিজ দপ্তরে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে জানানো হয়।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। বাহরাইন, জর্ডান ও কুয়েত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কাতারও হামলা প্রতিহত করেছে বলে জানায়। চার বছর পরপর অনুষ্ঠিত এই ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার সর্বশেষ চ্যাম্পিয়ন মুখোমুখি হয়। এবারের আসরে মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা ও স্পেন। ম্যাচটি পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে হওয়ার কথা। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

1

বাংলাদেশ-ভারত ম্যাচে সেই ‘বিতর্কিত’ রেফারি

2

ওসমান হাদিকে হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের ব

3

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’, কোন জেলায় শীত কেমন অনুভূত হবে

4

প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

5

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

6

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

7

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে ‘নিশি’

8

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে:

9

কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি

10

যে পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান জানাল ইসলামিক ফাউন্ডেশন

11

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরিফ

12

ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান

13

আলোচনার মধ্যেই লেবাননের একাধিক শহরে হামলা ইসরাইলের

14

তদন্তের অগ্রগতি জানাতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ

15

চীনের সঙ্গে উত্তেজনা আর না বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীকে আহ

16

কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল, যৌথ গবেষণায় নতুন সম্ভা

17

পুনরায় চালু হয়েছে এনআইডি সংশোধন কার্যক্রম

18

‘পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ এখন পর্যন্ত কি করেছে’

19

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

20