Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিবির কাছে কী চেয়েছে আইসিসি, জানালেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : মাঝরাতে এক খবরে রীতিমতো নড়েচড়ে বসতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেটভক্তদের। আইসিসি নাকি বিসিবিকে জানিয়েছে, ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতেই হবে, নাহয় পয়েন্ট কাটা যাবে দলের। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই খবরটি সত্য নয়।

তবে তিনি জানিয়েছেন আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগ হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কিছু বিষয়ে জানতে চেয়েছে বোর্ডের কাছে। আইসিসিকে গত রোববারই বিসিবি জানিয়ে দিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। সেখানে জানানো হয় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে যেতে অপারগতা প্রকাশ করছে বাংলাদেশ।

সে বিষয়েই পরিষ্কার জানতে চেয়েছে আইসিসি। বুলবুল বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।’বিসিবির উদ্বেগের জায়গাটা কোথায়, সেটাই সবিস্তারে জানতে চেয়েছে আইসিসি। বিসিবি প্রধানের কথা, ‘তারপরও আইসিসি আরেকবার গতকাল রাতে বিসিবির কী কী নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে।

তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়।’ গেল রাতে ক্রিকইনফো জানায় যে বাংলাদেশকে আইসিসি শক্তভাবে বলে দিয়েছে, ভারতে খেলতে যাও, নাহয় ওয়াকওভার দিতে হবে, সে খবর পুরোপুরি মিথ্যা বলেই জানান বুলবুল। তিনি বলেন, ‘কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা।’ 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা: মির্জা ফখরুল

1

শিক্ষা টেকসই জাতীয় অগ্রগতির শক্তিশালী হাতিয়ার: পররাষ্ট্র উপদ

2

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

পানি কম পান করলে কি মাথাব্যথা হয়?

4

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্র

5

কলকাতায় একই ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ

6

নতুন ঘোষণা দিলেন সামান্তা

7

বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল, প্রশ্ন ম

8

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস?

9

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

10

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন ন

11

দিন শেষে পুতিনেরই জয়

12

ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

13

অস্ট্রেলিয়ায় ২৬০০ বছরের মিশরীয় বিড়ালের মূর্তি চুরি, নাটকীয়ভা

14

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

15

সরকারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, পাকিস্তানকে সতর্ক করল তা

16

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের ম

17

পতনের চেয়ে ৫ গুণ বেশি শেয়ারে দরবৃদ্ধি, বেড়েছে লেনদেনও

18

৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

19

মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক

20