Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

স্পোর্টস ডেস্ক : বিদায়ের অপেক্ষায় ২০২৫। এ বছর ব্যস্ত সময় পার করেছে আন্তর্জাতিক ক্রিকেট। চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়েছে। পাশাপাশি আরো অনেক দ্বিপাক্ষিক সিরিজও হয়েছে। বছর জুড়ে বাইশ গজে হয়েছে অনেক রেকর্ডও।

২০২৫ এ এসে একটি বিরল রেকর্ডের সাক্ষী হয়েছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে শুরু করে ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হেরেছে ভারত। যা ওয়ানডেতে টানা টস হারের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের, তারা টানা ১১ ম্যাচে হেরেছিল।

চলমান অ্যাশেজেও বিরল একটি রেকর্ড হয়েছে। সিরিজে ইতোমধ্যেই দুটি ম্যাচে দুই দিনের মধ্যেই ফল এসেছে। শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯১২ সালে। যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ইংল্যান্ড অংশ নিয়েছিল- যা ছিল ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্ট। 

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। চ্যাম্পিয়ন হলেও পুরো আসরে তিনটি ম্যাচ হেরেছিল তারা। এই টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম তিন ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হয়েছে কোনো দল।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও একটি বিরল রেকর্ড হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশে ছিলেন ২২ বছরের নিচের চারজন খেলোয়াড়- আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। এর আগে চেন্নাই কখনও এত কম বয়সের ৪ জন ক্রিকেটার একই ম্যাচে নামায়নি।

গত ২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (পুরুষ বা নারী) এক ওভারে পাঁচ উইকেট নেন ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা এটাই প্রথম। একমাত্র ওভারে তার বোলিং ফিগার ১-০-১-৫!

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

1

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা নিয়ে যে বার্তা

2

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

3

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

4

সক্ষমতা অর্জনের পর এলডিসি উত্তরণ : আমির খসরু

5

'ধুরন্ধর'-এর প্রশংসায় পরিচালক সন্দীপ রেড্ডি

6

যে শর্তে মানলে ফের ইসরাইলে অস্ত্র রপ্তানি করবে জার্মানি

7

২৫ শতাংশ পারিশ্রমিকের পাশাপাশি ১৫ দিনের ভাতাও পরিশোধ করলো সি

8

ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের

9

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

10

ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার অধিকার রা

11

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

12

টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো

13

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

14

গুজব-বিভ্রান্তি ঠেকাতে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

15

নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ না হওয়ার কারণ জানাল তিতাস

16

হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর

17

বিদ্যুৎ বন্ধ করলে আদানির বিষয়ে হার্ডলাইনে যেতে পারে সরকার

18

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

19

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

20