Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যেগে রাস্তা নির্মাণ॥

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ০৪নং বেতদিঘী ইউনিয়নে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এলাকাবাসীর নিজ উদ্যোগে একটি কাঁচা রাস্তা নির্মাণ করছেন। স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতায় এ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়।

জানা গেছে, রাস্তাটির বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ত দক্ষিণ রঘুনাথপুর গ্রামবাসীর। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীবাহী যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। ইরি বোর মৌসুমে দক্ষিণ রঘুনাথপুর গ্রামে প্রায় ১২ হাজার লোকজনকে বোর ও আমান ধান মাঠ থেকে দুই কি.মি ঘুরে ধান ঘরে তুলতে হয়। বেতদিঘী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ধানের মাঠ। পূর্ব দিকে দক্ষিণ রঘুনাথপুর এলাকায় প্রায় ১ হাজার একর জমিতে ঐ গ্রামের লোকজন ইরি বোর ধান চাষ করেন। এর মধ্যে চৌরাইট ও রহমতপুর দুটি গ্রাম রয়েছে। বর্ষা মৌসুমে প্রায় দুই কিলোমিটার রাস্তা ঘুরে বোর ও ইরি ধান চাষ করতে হয় কৃষকদেরকে।

এ বিষয়ে বেতদিঘী ইউপির ০৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন জানান, দীর্ঘ দুই যুগ ধরে এই গ্রামের মানুষ রাস্তাটি নির্মানে বহু চেষ্টা করেছেন। বর্তমানে রাস্তাটি নির্মানে নিজ নিজ এলাকার যাদের জমি রয়েছে তারা কিছু জমি ছেড়ে দিয়ে রাস্তা তৈরিতে সহায়তা করছে। তবে ওসারি খাড়ির উপর একটি কালভাট নির্মাণ করলে এই এলাকার মানুষের চলা চল আরও সহজ হবে। স্থানীয় যুবসমাজ, মুরুব্বি ও সাধারণ মানুষ একযোগে কাজ করে রাস্তার মাটি ভরাট ও সমতল করেন। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ঐ এলাকার আলহাজ্ব জামাল উদ্দীন ও আলহাজ্ব কামরুজ্জামন জানান, বসয় এখন ৮০ বছর আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিনিধিদের বার বার এই রাস্তাটি নির্মাণ ও খাড়ির উপরে একটি কালভাট নির্মানের জন্য বলা হলেও কেউ কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। শেষ পর্যন্ত বর্তমান ইউপি সদস্য মোঃ কামাল হোসেন ও স্থানীয় গ্রাম বাসীর সহযোগীতায় রাস্তা নির্মাণ কাজ চলছে। সরকারি সহযোগিতা পেলে রাস্তাটি আরও টেকসইভাবে নির্মাণ করা সম্ভব হতো। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থায়ী রাস্তা ও একটি কালভাট নির্মাণের দাবি জানান।

ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, নিজ উদ্যেগে যেহেতু তারা রাস্তা নির্মাণ করছে সেক্ষেত্রে ওসার খাড়ির উপর অবশ্যই একটি কালভাট নির্মাণ করা হবে। নিজ উদ্যোগে রাস্তা নির্মাণের এই কার্যক্রম এলাকাবাসীর মধ্যে স্বেচ্ছাশ্রম ও সামাজিক ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি

1

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

2

আজকের মুদ্রার রেট: ২৭ ডিসেম্বর ২০২৫

3

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ

4

চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র

5

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

6

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

7

সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে

8

সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ও বিচারিক ক্ষমতা দেওয়ার ইঙ্গ

9

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

10

আজকের স্বর্ণের দাম: ২৫ ডিসেম্বর ২০২৫

11

ওজন কমাতে চান, শসা খান

12

‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

13

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

14

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

15

বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

16

জাতিসংঘ কি কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, নিয়মে যা

17

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অতিরিক্ত টহল তৎপরতা এবং চেকপোষ্ট স্থাপন॥

18

আফগানিস্তানে ফের হামলা চালাতে পারে পাকিস্তান

19

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

20