Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

স্পোর্টস ডেস্ক :  স্মৃতিটা রিওয়াইন্ড করে ২০০৩ সালে ফিরে যান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে (তখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের অন্তিমলগ্নে মতিউর মুন্নার গোল। সেই গোলের পরই বেজে ওঠে শেষ বাঁশি। বাংলাদেশ ২-১ গোলে হারায় ভারতকে। ২২ বছর পর সেই জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের নিয়মরক্ষার ম্যাচে মতিউর মুন্নার উত্তরসূরি শেখ মোরসালিনের গোলে বহুল প্রতীক্ষিত ও প্রার্থিত জয় পায় বাংলাদেশ। হেরে যায় ভারত। হামজা চৌধুরী যোগ দেওয়ার পর বাংলাদেশ ফুটবলের খোলনলচে বদলে গেছে।

এরপর আরও একাধিক প্রবাসী ফুটবলার জাতীয় দল অলঙ্কৃত করেছেন। কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম এবং যুক্তরাজ্য প্রবাসী জায়ান আহমেদ। নতুন করে ঢেলে সাজানো জাতীয় ফুটবল দল এখন আগের চেয়ে অনেক প্রাণবন্ত। বদলে যাওয়া বাংলাদেশ দলকে নিয়ে সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু বলেছেন, ‘আমাদের সময়ে খেলা হতো একরকম। এখন হয় আরেক রকম।’ তার সংযোজন, ‘সত্যি বলতে, এখনকার ফুটবল অনেক কঠিন। সেই কঠিন খেলাটি সহজ করে খেলছে হামজা, শমিতরা। ’তার সঙ্গে একমত আরেক সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। ১৯৮৪ থেকে ১৯৯৩ পর্যন্ত টানা ১০ বছর জাতীয় দলের হয়ে খেলা মোহামেডানের এই সেন্টার-ব্যাকের বিশ্লেষণ, ‘ফুটবল খেলা এখন অনেক কঠিন।

অঙ্ক-নির্ভর।’ ভারতকে হারাতে ২২ বছর লেগেছে। মঙ্গলবার রাতে জয়ে পরিতৃপ্ত কায়সার হামিদ বলেন, ‘অনেকদিন পর এমন একটা ম্যাচ দেখলাম। মনটা ভরে গেল। খুব ভালো লেগেছে।’ তিনি যোগ করেন, ‘২২ বছর পর ভারতকে হারানোর সক্ষমতা আমরা অর্জন করেছি। আশা করি, সামনে আরও অনেক দলকে হারাব। এমন জয় দেখব আরও।’১৯৭৫ থেকে ১৯৮৫ পর্যন্ত টানা ১০ বছর জাতীয় দলের হয়ে খেলা আবাহনীর উইঙ্গার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নুও অভিন্ন সুরে বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর আমরা ভারতকে হারালাম। আমাদের ফুটবলের জন্য এটা খুবই ভালো খবর। আগেই আমি গণমাধ্যমে বলেছিলাম, বাংলাদেশ জিতবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনরায় চালু হয়েছে এনআইডি সংশোধন কার্যক্রম

1

আম জনতার দলের দাবি-আপত্তি নিয়ে দ্বিমুখী আচরণে ইসি

2

২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমা

3

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

4

বিশ্বকাপে একই মাঠে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা বললেন লিটন

5

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম সাজাপ্রাপ্তদের মুক্তি না দ

6

ফাইনালে সুপার ওভারে নাটকীয় হারের কারণ নিয়ে মুখ খুললেন আকবর

7

টেস্টে কোহলির প্রত্যাবর্তন চান সাবেক ভারতীয় ক্রিকেটার

8

আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৫

9

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ড

10

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

11

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

12

২১ মাস বয়স থেকে মডেলিং, ‘ধুরন্ধর’ সিনেমার সারা অর্জুনের!

13

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

14

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

15

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

16

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহ

17

জার্মানিতে-আলোচনার-টেবিলে-যুক্তরাষ্ট্র-চীন

18

নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

19

যে শর্তে মানলে ফের ইসরাইলে অস্ত্র রপ্তানি করবে জার্মানি

20