Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন মৌসুমে নতুন রেকর্ডের হাতছানি মেসির সামনে

স্পোর্টস ডেস্ক : লম্বা বিরতি শেষে মাঠে ফিরতে যাচ্ছে মেজর লিগ সকার। নতুন মৌসুমে নতুন রেকর্ডের হাতছানি লিওনেল মেসির সামনে। রেকর্ডের সামনে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিও। তবে এবারের পরীক্ষাটা কঠিন হবে দ্য হেরন্সের জন্য। এমএলএসে নাম লিখিয়েছে বেশকিছু বড় নাম। মেসি ছাড়াও চোখ রাখতে হবে সন হিউং মিন কিংবা জেমস রদ্রিগেজদের ওপর।

লিওনেল মেসির বদৌলতে মেজর লিগ সকারের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। পরিচিতি পেয়েছে বাংলাদেশেও। মেসি ভক্তরা এখন এমএলএসের খবর রাখে নিয়মিতভাবে। এমএলএস মাঠে ফিরতে যাচ্ছে এই রোববার। নতুন মৌসুমে নতুনভাবে শুরুর অপেক্ষায় ইন্টার মায়ামি। সার্জিও বুস্কেটস আর জর্দি আলবা থাকছেন না এই নতুন শুরুতে। ফর্মে নেই লুইস সুয়ারেজও। তবে ঐ একা মেসির কারণেই এবারের লিগেও ফেবারিটের তকমা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির গায়ে।
 
প্রি সিজনে বুস্কেটস-আলবার অনুপস্থিতি খুব একটা টের পায়নি দ্য হেরন্স। বরং হাভিয়ের মাশচেরানো, লুইস সুয়ারেজকেও রাখছেন না শুরুর একাদশে। এদের ছাপিয়ে মায়ামির হয়ে আলোচনায় দুই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। একজন মেসিরই স্বদেশি, মাত্তেও সিলভেত্তি। মাত্র ২০ বছর বয়স। খেলেন উইঙ্গার কিংবা ফরোয়ার্ডের পজিশনেও। লুইস সুয়ারেজকে বসিয়ে, মাশচেরানোর প্রথম পছন্দ এই ফুটবলার।
 
 
অন্যজন তেহলাহছকো সেহগোবিয়া। ভেনেজুয়েলার ফুটবলার। বয়স ২২ হলেও মধ্যমাঠে তার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল প্রি সিজনে। নতুন মৌসুমে মায়ামির ভাগ্য নির্ধারণেও গুরুত্বপূর্ণ হবেন সেহগোবিয়া।
 
চোটের কারণে লিগ উদ্বোধনী ম্যাচে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে এবারের মৌসুমে, এলএমটেনের সামনে হাতছানি দিচ্ছে বেশকিছু রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে জিততে পারেন টানা দ্বিতীয় গোল্ডেন বুট। জিততে পারেন রেকর্ড তৃতীয় বর্ষসেরা ফুটভবলারের খেতাব। ৩৬ গোল করলে, এমএলএস সফলতম আর্জেন্টাইন ফুটবলারের রেকর্ডটাও উঠবে তার ঝুলিতে।
 
তবে মেসি কিংবা তার ক্লাবের জন্য এবারের মৌসুমটা সহজ হবে না। তার লিগে এবার বাড়ছে তারকার সংখ্যা। ইউরোপ ছেড়ে লস অ্যাঞ্জেলেস এফসিতে নাম লিখিয়েছেন সন হিউং মিন। মিনেসোটা ইউনাইটেডে খেলবেন আরেক তারকা হামেস রদ্রিগেজও।
 
এসব নামের ভিড়ে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে মেজর লিগ সকারে। বিশ্বকাপ সামনে রেখে মেসির জন্য প্রস্তুতিওটাও ভালো হবে। তবে সব ছাপিয়ে মায়ামির সামনে এবার শিরোপা ধরে রাখার মিশন। দলগতভাবে তা অর্জন হয় কিনা, সেটাই আপাতত বড় প্রশ্ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল অধ্যায়ের অজানা গল্প বললেন আর্জেন্টাইন তারকা

1

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা বললেন ট্রাম্প

2

আবারও বিয়ের পিঁড়িতে সামান্থা, পাত্র কে?

3

উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া

4

যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

5

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

6

‘রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপ জিতবে না ভারত’

7

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

8

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

9

ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটি আবেদন

10

এবারের নির্বাচন সরকারের ‘মহাসাফল্য’: প্রধান উপদেষ্টা

11

ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার

12

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, হতাহত আরও বাড়তে পারে

13

হেভিওয়েট প্রার্থীরা কে কার মুখোমুখি

14

মার্কিন সতর্কতার পর ফ্লাইট বাতিল, কঠোর সিদ্ধান্ত ভেনেজুয়েলার

15

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

16

শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই : নাসীরু

17

গানম্যান প্রত্যাখ্যান করে যা বললেন নুর

18

ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর

19

এপস্টেইন নথিতে নিজের নাম, যে ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লে

20