Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিকে ভোট দিলে জুলুম-অত্যাচার বাংলার মাটিতে থাকবে না- ডা: সালাউদ্দিন বাবু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সকল বিষয় বিবেচনা করে, বিবেকের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে জুলুম-অত্যাচার বাংলার মাটিতে থাকবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর মনোনিত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শনিবার বিকেলে আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে ডা: সালাউদ্দিন বাবু বলেন, ইলেকশন বেশি দূরে নেই। প্রতিপক্ষ একটি দল অলরেডি মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছে। একটা কথা ভুলে গেলে চলবে না এদেশের অর্ধেক ভোটার কিন্তু মহিলা। আমাদের মহিলা দল আছে। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের কাছে ভোট চাইতে হবে। এসময় তিনি বলেন, প্রত্যেকটা ভোট খুবই গুরুত্বপূর্ণ। বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে ভোট চাইতে হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা মানুষের হাতে হাতে পৌছে দিতে হবে।

বিশেষ অতিথি ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দীন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অধ্যক্ষ জিল্লুর রহমান, আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান, শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম, কার্যকরী সভাপতি আব্দুস সামাদ ভূঁইয়া, থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির সহ বিএনপি ও এর সকল অংগসংগঠনের নেতাকর্মীরা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

1

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

2

তুরস্কে যেভাবে বিধ্বস্ত হলো লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিম

3

মাদুরোর বিচার করতে হলে ভেনেজুয়েলায় করা উচিত, যুক্তরাষ্ট্রে

4

আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে: মির্জা

5

ইরানে দ্রুত ও শক্তিশালী হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়

6

বিশ্বকাপ নিয়ে মেসির সঙ্গে কী কথা হয়েছে জানালেন ডি পল

7

অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

8

কৃপণ সাকিব, কোয়ালিফায়ার নিশ্চিত এমিরেটসের

9

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

10

শিক্ষাপ্রতিষ্ঠানে 'পুনঃভর্তি ফি' আদায় বন্ধ

11

আলোচনা ব্যর্থ : পাকিস্তান-আফগানদের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ

12

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়

13

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

14

আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস

15

অভিমান ভুলে ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী

16

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

17

বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান

18

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা

19

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

20