Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন, মোট মৃত্যু ৩২৬

ডেস্ক নিউজ : এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৩ জন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৮৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৬০৬ জন।

এদিন সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া যায় ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭ জন এবং মারা যান ১ জন। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১ জন ও রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২৬ জন মারা গেছেন।
 

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৫৬ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৪৪ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপারে সবসময়ে আলো থাকে, শুধু লেগে থাকতে হয়: প্রিয়াংকা

1

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

2

হাসিনা যাদের মায়া করে নাই, তাদের উচিত না হাসিনার জন্য মায়া দ

3

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

4

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

5

ম্যাচ না খেলা ক্রিকেটারদের নিয়ে যা বললেন শান্ত

6

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

7

তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে

8

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

9

বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কোনো কোনো দ

10

আলোচিত যত ফুটবলার অবসরে গেলেন

11

প্রথমবারের মতো সরকারের ঋণ ছাড়ালো ২১ লাখ কোটি টাকা

12

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

13

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

14

ইসরায়েলি সমরাস্ত্রে সাজছে জার্মানি, নেপথ্যে কি?

15

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

16

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

17

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

18

নিজের দু:সময়ের কথা জানালেন ঐন্দ্রিলা

19

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

20