Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রাম্পের খোঁচার পর যে শর্তে নির্বাচনে রাজি জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যদি অংশীদাররা নিরাপত্তার গ্যারান্টি দেন, তবে ইউক্রেন নির্বাচনের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, কিয়েভ নির্বাচন এড়াতে যুদ্ধকে ব্যবহার করছে। তার এমন দাবির পরই জেলেনস্কি এই সিদ্ধান্তের কথা জানালেন।

২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনে সামরিক আইন জারি হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, তিনি আইন পরিবর্তনের জন্য প্রস্তাবনা তৈরি করতে বলবেন।

 

তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সাহায্যে ভোটের নিরাপত্তা নিশ্চিত করা গেলে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের কাছে এই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় সহকর্মীদের সঙ্গে একযোগে সাহায্য করার জন্য অনুরোধ করেন।

জেলেনস্কি আরও স্পষ্ট করে বলেন, ইউক্রেনে নির্বাচনের বিষয়টি আমি মনে করি প্রথমত এবং প্রধানত আমাদের জনগণের উপর নির্ভরশীল। আমাদের অংশীদারদের প্রতি সমস্ত সম্মান রেখেই বলছি, এটি ইউক্রেনের জনগণের প্রশ্ন, অন্য কোনো দেশের মানুষের নয়। ক্ষমতা আঁকড়ে থাকার বা তার ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পদে থাকার ইঙ্গিত সম্পর্কে তিনি বলেন, এই ধারণা পুরোপুরি অযৌক্তিক।

২০১৯ সালের নির্বাচনে ৭৩ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হন জেলেনস্কি।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়াকে কয়েকশ’ উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান

1

এনসিএলের মাঝেই ১৫ দিনের ছুটিতে আফিফ হোসেন

2

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

3

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত

4

বাংলাদেশ সিরিজের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডকে হারানোর চ্যাল

5

জাপানে ভয়াবহ তুষারপাতে দুর্ঘটনার কবলে অর্ধ-শতাধিক গাড়ি, নিহত

6

জয়ের ক্যারিয়ারসেরা ইনিংসে স্বপ্নের মতো দিন বাংলাদেশের

7

নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ

8

হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

9

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

10

খেলা ফের শুরু, চলছে ব্যাটিং তাণ্ডব

11

আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

12

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শর

13

মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব: তার

14

এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা

15

ভিসা ছাড়াই যে ৩৭ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

16

দুর্গাপুরে দুইটি সততা স্টোর উদ্বোধন

17

জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কবে, জানালেন শফিকুর

18

সাফজয়ী নারী ফুটসাল দলকে তারেক রহমানের আন্তরিক অভিনন্দন

19

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

20