Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক :ইউক্রেনের ওডেসা এলাকায় রাশিয়ার ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর ওলেগ কিপার শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে জানান, উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালাও ভেঙে গেছে। 

আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন উত্তর-পূর্বে অবস্থিত জাপোরিঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪১টি বসতিতে ৬৫৫টি হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতারা মিউনিখে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের সমাধান এবং সমর্থন বৃদ্ধি, বিশেষ করে সামরিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে।জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার অবস্থা নিয়ে আলোচনা করেছেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিউনিখে অবস্থান করছেন পাশাপাশি একাধিক মিত্রদের সাথে বৈঠকও করছেন। আজ শনিবার বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে কোনো রুশ কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান: খাম

1

শেখ হাসিনা টিউলিপ রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

2

স্বাধীনতার ৫৪ বছরে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশ

3

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

4

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?

5

ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটি আবেদন

6

দেশের ক্ষেতমজুরদের জীবনমান উন্নয়নেদুর্গাপুরে স্মারকলিপি প্রদ

7

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

8

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক!

9

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

10

ওই রাতে পুলিশের নিষ্ক্রিয় থাকার ব্যাখ্যা দিল ডিএমপি

11

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচ

12

আয় কমছে টেসলার, বাজার বাড়ছে বিওয়াইডির

13

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন

14

হাদিকে নিয়ে লেখার পর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : অ

15

২৬ দিনে প্রবাসী আয় হলো ২৭১ কোটি ডলার

16

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

17

৪০ বছর বয়সেও রোনালদোর চোখধাঁধানো বাইসাইকেল গোল

18

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা নিয়ে যে বার্তা

19

‘বারাণসী’-তে পারিশ্রমিক নেননি মহেশ বাবু, বাকিরা কে কত নিলেন?

20