Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ : কুমিল্লা-৩ আসনের পরিবর্তে ঢাকা-১০ হতে ভোটার হতে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার (৯ নভেম্বর) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।জানা গেছে, আজ বিকালে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেবেন।

এর আগে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই আসন থেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি গুঞ্জন ছড়ায়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি পদত্যাগ করে ঢাকা-১০ থেকে প্রার্থী হতে পারেন।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এখন এই আসনের ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির পদক্ষেপ সেই গুঞ্জনকেই আরও জোরালো করছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নেতা ছিলেন আসিফ মাহমুদ। আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি এবং ৫ আগস্টে অভ্যুত্থানের চূড়ান্ত তারিখ ঘোষণার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করা আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদ থেকে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

1

২০২৬ সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে, মনে করেন অধিকাংশ রাশিয়ান

2

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

3

মেসিকে নিজের চেয়ে সেরা মানেন না রোনালদো

4

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন:

5

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

6

যেসব নির্দেশনা আল্লাহর পথে ফিরে আসার শেষ ডাক

7

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

8

পিএসএলে বাড়ছে দল সংখ্যা

9

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

10

তদন্তের অগ্রগতি জানাতে সমন্বিত সংবাদ সম্মেলন আজ

11

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

12

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

13

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায়  মা

14

শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

15

ভারতের সঙ্গে রোমাঞ্চ ছড়ানোর ম্যাচে একঝাঁক রেকর্ড প্রোটিয়াদের

16

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে যা জানালেন স্বরা

17

গণভোটে ‘হ্যাঁ’ সিল মারতে বললেন চরমোনাই পীর

18

যে শর্তে মানলে ফের ইসরাইলে অস্ত্র রপ্তানি করবে জার্মানি

19

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন ক

20