Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি : সিইসি

ডেস্ক নিউজ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, রেফারেন্ডাম (গণভোট) পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন জরুরি। তিনি বলেন, কীভাবে গণভোট হবে—সেই আইনটা আগে হওয়া দরকার। আইন হলে তখন আমাদের একটা দায়বদ্ধতা আসবে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের সংলাপে সভাপতির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন,আইন ছাড়া গণভোটের পদ্ধতি, ব্যালট, ব্যালট বাক্স বা যাবতীয় কাঠামো নিয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। 

তিনি উল্লেখ করেন, রেফারেন্ডাম আইন এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদ করেছিলেন, এখন আবার আইন প্রণয়ন প্রয়োজন। আইন হওয়ার পর ইসি এ বিষয়ে অনুশীলন ও প্রস্তুতি শুরু করবে।

স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সিসিটিভি ও সাংবাদিকদের স্বাধীন উপস্থিতিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি বলেন, গুড অবজারভার থাকলে, ভালো সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখলে স্বচ্ছতা বাড়বে। লুকিয়ে নির্বাচন করতে চাই না। সাংবাদিকদের ক্যামেরা থাকবে, আমাদের সিসিটিভি ক্যামেরা থাকবে। আমরা স্বচ্ছতা চাই।

তিনি আরও বলেন, ইসি ন্যায়নীতি, আইন ও বিধি বিষয়ে কোনো আপসে যাবে না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কমিশন অটল থাকবে। এজন্য রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা বাহিনী এবং ভোটারদের সহযোগিতা প্রয়োজন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

1

কুওমোকে সমর্থন ট্রাম্পের, মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির

2

ঢাকার আবহাওয়া: ৪ নভেম্বর ২০২৫

3

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা জর

4

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

5

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি

6

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

7

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না ওমান

8

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির মাসসেরা মিচেল স্টার্ক

9

প্লট বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

10

টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ড গড়লেন অভিষেক

11

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

12

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

13

জীবননগরের ঐতিহ্যবাহী মাটির ভাঁড় শিল্প কেন বিলুপ্তির পথে?

14

দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি

15

বগুড়া-৬ আসন: ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

16

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি

17

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে কি শুনেছিলেন তামিম?

18

শঙ্কা বাড়াচ্ছে ভূমিকম্প

19

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

20