Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

ডেস্ক নিউজ : রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল (কমলাপুর) স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (১ মার্চ) দুপুরে স্টেডিয়ামটি আকস্মিক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই অসন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের বেহাল দশা লক্ষ্য করেন। তিনি জানান, স্টেডিয়ামটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং এটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এমনকি স্টেডিয়ামের ফ্লাডলাইটের অত্যন্ত মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরি হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।

এ সময় দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রমাণ পাওয়ায় এনএসসির নির্বাহী পরিচালককে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন তিনি।

স্টেডিয়ামের ড্রেসিংরুম ও ভেতরের পরিবেশ খেলার অনুপযুক্ত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে স্টাফরা টিনশেড ঘর বানিয়ে থাকছেন, যা একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য কাম্য নয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাফুফেকে এটি সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দেব।

তিনি আরও জানান, ফিফার ফান্ডের মাধ্যমে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে। নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর উঁচু করা ও কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি স্থানীয় মুগদা থানার সহায়তায় সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুততম সময়ে স্টেডিয়ামটিকে খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

1

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

2

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

3

হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখ

4

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

5

২১ মাস বয়স থেকে মডেলিং, ‘ধুরন্ধর’ সিনেমার সারা অর্জুনের!

6

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

7

অমুসলিম ও উপজাতি প্রার্থী দিতে পারে জামায়াত

8

সঞ্চয়পত্রের সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত

9

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

10

চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন উষা ভ্যান্স

11

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত

12

মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

13

জাতীয় মিয়ানমারে সাধারণ নির্বাচন, পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অ

14

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

15

উসকানিমূলক ঘটনা পাশ কাটিয়ে চললে বিএনপির ভালো হবে না: রুমিন ফ

16

নায়ককে ছাড়াই শুটিংয়ে মিম

17

‘৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা...’, হাসপাতালে বিক্রান্তের স্ত্রীর ভ

18

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

19

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

20