Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার সকালে ঢাকায় পৌঁছবেন তিনি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে গার্ড অনার দেওয়া হবে। এরপর বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন শেরিং টোবগে।

সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে দুই সরকারপ্রধান একান্ত আলাপে অংশ নিতে পারেন। দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে।

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে তিনি আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

1

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদন

2

সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কেন অভিনয় করতে ভয় পান ‘বুম্বাদা’

3

সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

4

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের মশাল মিছিল

5

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

6

ইরানি বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মি

7

ইরানে হামলায় মার্কিন প্রস্তুতি শেষের দিকে

8

মায়ামি নাকি উরুগুয়ে- ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

9

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

10

বাংলাদেশের নাম মুছে আইসিসির নতুন বিশ্বকাপ সূচি

11

বিসিবির কাছে কী চেয়েছে আইসিসি, জানালেন বুলবুল

12

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

13

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন

14

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

15

ভেনেজুয়েলা এখন শাসন করছে কে, সামনে কী ঘটতে চলেছে?

16

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

17

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

18

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঘানার ৫৫ নাগরিক নিহত

19

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের বোর্ড বিলুপ্ত

20