Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজকের আবহাওয়া: ১ নভেম্বর ২০২৫

ডেস্ক নিউজ : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমে তে পারে।

শনিবার (১ নভেম্বর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২ নভেম্বর (রোববার) ঢাকা ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। ৩ নভেম্বর (সোমবার) কেবল চট্টগ্রাম অঞ্চলের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে, অন্যত্র শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া থাকবে এবং ৪ নভেম্বর (মঙ্গলবার) চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দু’এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলা

1

অ্যানথ্রপিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাজ বন্ধের নির্দেশ

2

বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা

3

দুই বিদেশি তারকাকে দলে ভেড়ালো চট্টগ্রাম

4

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

5

র‌্যাঙ্কিংয়ের আটে মোস্তাফিজ, বড় লাফ ইমনের

6

হাসিনাকে ফেরত দিতে তাড়া দেখাবে না ভারত: সিএনএন

7

হার্দিকের মায়ের সঙ্গে যে কথা বললেন তার প্রেমিকা

8

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

9

সেলিমকে দেখতে হাসপাতালে আমির, দুঃসময়ে সালমানের পাশে নেই শাহর

10

‘বিজেপি এসআইআর-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে’

11

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

12

শেখ হাসিনার বিচারের মাধ্যমে জুলাইয়ের শহীদদের সঙ্গে ন্যায়বিচা

13

বোচাগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

14

যা রয়েছে রুমিন ফারহানার হলফনামায়

15

মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য? কারিনাকে বুঝিয়েছিলেন শা

16

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

17

ট্রাম্পের বোর্ড অব পিসের সদস্যপদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল

18

সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবে ছ

19

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

20