Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ‍ ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় ৩৬ জন বাংলাদেশি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। এর মধ্যে ওড়িশা রাজ্যে ৩৫ জন এবং আসাম রাজ্যে একজন বাংলাদেশি নাগরিকত্ব অর্জন করেছেন।

ওড়িশা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নাগরিকদের হাতে নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক।

 

২০১৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া ৩৫ জন অভিবাসীকে সম্প্রতি নাগরিকত্বের সনদ দেওয়া হয়। এর ফলে ওড়িশা রাজ্যে সিএএ-এর আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ জনে। বর্তমানে রাজ্যটিতে আরও প্রায় ১ হাজার ১০০টি আবেদন যাচাই-বাছাইয়ের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

ওড়িশার জনশুমারি দপ্তরের তথ্য অনুযায়ী, সদ্য নাগরিকত্ব পাওয়া ৩৫ জনই হিন্দু ধর্মাবলম্বী।

২০২৪ সালের ১১ মার্চ থেকে কার্যকর হওয়া বিধি অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই বিধান অনুসারেই ওড়িশায় নতুন করে ৩৫ জন বাংলাদেশি নাগরিকত্ব লাভ করেছেন।

নাগরিকত্বপ্রাপ্তদের একজন পরিতোষ সরকার জানান, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার পর প্রতিশোধমূলক হামলায় বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা, জোরপূর্বক ধর্মান্তর ও যৌন নির্যাতনের ঘটনা ঘটে। সে সময় তার পরিবার কলকাতা হয়ে ওড়িশার নবরংপুর জেলার ওমরকোটে আশ্রয় নেয়। দীর্ঘ কয়েক দশক পর এবার তাঁরা আনুষ্ঠানিকভাবে ভারতীয় নাগরিকত্ব পেলেন।

এদিকে, আসামে প্রথমবারের মতো নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় এক বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন। শ্রীভূমি জেলার বাসিন্দা ৪০ বছর বয়সী ওই নারী ২০০৭ সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন।

শিলচরের সাবেক ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য ও আইনজীবী ধর্মানন্দ দেব জানান, চিকিৎসার প্রয়োজনে শিলচরে আসার সময় তাঁর সঙ্গে স্থানীয় এক যুবকের পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের বিয়ে হয়। তাদের একটি সন্তানও রয়েছে।

তিনি আরও জানান, নাগরিকত্ব আইন ১৯৫৫-এর ৫(১)(সি) ও ৬বি ধারার অধীনে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ওই নারীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ভারতীয় নাগরিককে বিয়ে করেন এবং টানা সাত বছর ভারতে বসবাস করেন, তবে তিনি নিবন্ধনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ

1

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্

2

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

3

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

4

যা রয়েছে রুমিন ফারহানার হলফনামায়

5

দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’

6

ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো ‘নবীন বরণ ২০২৫’

7

বিটিভিতে তারেক শফিকুর নাহিদ ও মামুনুলের ভাষণ কবে জানা গেল

8

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

9

প্রধানমন্ত্রী শেহবাজের তদন্তের নির্দেশ / খেলতে গিয়ে রান্না ক

10

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন

11

প্রথম ইনিংসে কত রান করতে চায় বাংলাদেশ?

12

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

13

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদফতর

14

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

15

উত্তরবঙ্গকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : পররাষ

16

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

17

কুড়িগ্রামে আ'লীগের ৯ নেতার বিএনপিতে যোগদান, জেলা জুড়ে সমালোচ

18

কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় বাহিনীর

19

পাওয়েল-শেফার্ড ঝড়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড

20