Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ঝুঁকেগা নেহি’, সিবিআই হেনস্তার জবাবে রণহুঙ্কার দিলেন বিজয়

বিনোদন ডেস্ক : স্রেফ ভোট নয়, তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন হল গণতন্ত্র রক্ষার যুদ্ধ। সিবিআই জেরা সামলে এসে এইভাবেই হুঙ্কার দিলেন থালাপতি বিজয় (Thalapathy Vijay)। অভিনয় ছেড়ে রাজনীতিতে পুরোদমে নেমে পড়েছেন দক্ষিণী সুপারস্টার। তার পরেই বারদুয়েক বিজয়কে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তারপর রবিবার মমল্লপুরমের একটি দলীয় সভায় বিজয়ের হুঙ্কার, চাপের মুখে মোটেই মাথা নত করবেন না তিনি। দলীয় কর্মীদের কমান্ডো বলেও অভিহিত করেছেন বিজয়।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিরাট সংখ্যক প্রার্থী দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করবে বিজয়ের দল টিভিকে। তার আগেই আটকে দেওয়া হয়েছে দক্ষিণী তারকার শেষ ছবি জন নয়াগণের মুক্তি। কারুর পদপিষ্ট কাণ্ডে সিবিআই তলব করেছে তাঁকে। এর মধ্যেই রবিবার মমল্লপুরমে অন্তত তিনহাজার দলীয় নেতাকে নিয়ে সভা করেন বিজয়। সিবিআই ‘হেনস্তা’ নিয়ে সেখানেই প্রথমবার মুখ খুলে কার্যত রণহুঙ্কার দেন সুপারস্টার। ‘ঝুঁকেগা নেহি’ ভঙ্গিতে তিনি বলেন, “যতই চাপ দিক না কেন, আমরা আত্মসমর্পণ করব না। কিছুতেই মাথা নোয়াব না।”
 
নাম না করে বিজেপিকে বিঁধে বিজয় বলেন, “তামিলনাড়ুর ভোট স্রেফ একটা নির্বাচন নয়। এটা আসলে গণতান্ত্রিক যুদ্ধ। আর আপনারা সকলে আমার কমান্ডো, আপনারাই যুদ্ধ করবেন।”জানা গিয়েছে, সোমবার থেকেই গোটা রাজ্যজুড়ে প্রচারে নামবেন টিভিকের নেতাকর্মীরা। ২৩৪টি আসনের কতগুলিতে বিজয়ের দল প্রার্থী দেবে তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও দলের সঙ্গেই বিজয় জোট বাঁধেননি। তবে ইন্ডিয়া-এনডিএ দুই পক্ষকেই তুলোধোনা করেছেন দক্ষিণী সুপারস্টার।

রাজনৈতিক মহল বলছে, বিজয়ের সঙ্গে জোটে আগ্রহীর সংখ্যা নেহাত কম ছিল না। তবে বিজয়ের বিরুদ্ধে সিবিআই ‘সক্রিয়’ হয়ে ওঠার পরে কংগ্রেস পিছু হঠে। নিঃশর্তভাবে ডিএমকের সঙ্গেই জোটে থাকছেন রাহুল গান্ধীরা। বিজয়ের সমর্থনে টুইট করলেও রাহুল শেষ পর্যন্ত জোট করছেন না। অন্যদিকে, বিজেপিও নাকি থালাপতির সঙ্গে জোটে আগ্রহী ছিল। কিন্তু বিজয় সেই জোটে একেবারেই আগ্রহ দেখাননি। তারপরেই আটকে যায় জন নয়াগণের মুক্তি। সিবিআইয়ের ‘রোষে’ পড়েন বিজয়। তবে একেবারে নায়কের মেজাজেই যাবতীয় চ্যালেঞ্জ সামলানোর হুঙ্কার দিচ্ছেন থালাপতি।

  দিলেন থালাপতি বিজয় (Thalapathy Vijay)। অভিনয় ছেড়ে রাজনীতিতে পুরোদমে নেমে পড়েছেন দক্ষিণী সুপারস্টার। তার পরেই বারদুয়েক বিজয়কে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তারপর রবিবার মমল্লপুরমের একটি দলীয় সভায় বিজয়ের হুঙ্কার, চাপের মুখে মোটেই মাথা নত করবেন না তিনি। দলীয় কর্মীদের কমান্ডো বলেও অভিহিত করেছেন বিজয়।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিরাট সংখ্যক প্রার্থী দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করবে বিজয়ের দল টিভিকে। তার আগেই আটকে দেওয়া হয়েছে দক্ষিণী তারকার শেষ ছবি জন নয়াগণের মুক্তি। কারুর পদপিষ্ট কাণ্ডে সিবিআই তলব করেছে তাঁকে। এর মধ্যেই রবিবার মমল্লপুরমে অন্তত তিনহাজার দলীয় নেতাকে নিয়ে সভা করেন বিজয়। সিবিআই ‘হেনস্তা’ নিয়ে সেখানেই প্রথমবার মুখ খুলে কার্যত রণহুঙ্কার দেন সুপারস্টার। ‘ঝুঁকেগা নেহি’ ভঙ্গিতে তিনি বলেন, “যতই চাপ দিক না কেন, আমরা আত্মসমর্পণ করব না। কিছুতেই মাথা নোয়াব না।”
 
নাম না করে বিজেপিকে বিঁধে বিজয় বলেন, “তামিলনাড়ুর ভোট স্রেফ একটা নির্বাচন নয়। এটা আসলে গণতান্ত্রিক যুদ্ধ। আর আপনারা সকলে আমার কমান্ডো, আপনারাই যুদ্ধ করবেন।”জানা গিয়েছে, সোমবার থেকেই গোটা রাজ্যজুড়ে প্রচারে নামবেন টিভিকের নেতাকর্মীরা। ২৩৪টি আসনের কতগুলিতে বিজয়ের দল প্রার্থী দেবে তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও দলের সঙ্গেই বিজয় জোট বাঁধেননি। তবে ইন্ডিয়া-এনডিএ দুই পক্ষকেই তুলোধোনা করেছেন দক্ষিণী সুপারস্টার।

রাজনৈতিক মহল বলছে, বিজয়ের সঙ্গে জোটে আগ্রহীর সংখ্যা নেহাত কম ছিল না। তবে বিজয়ের বিরুদ্ধে সিবিআই ‘সক্রিয়’ হয়ে ওঠার পরে কংগ্রেস পিছু হঠে। নিঃশর্তভাবে ডিএমকের সঙ্গেই জোটে থাকছেন রাহুল গান্ধীরা। বিজয়ের সমর্থনে টুইট করলেও রাহুল শেষ পর্যন্ত জোট করছেন না। অন্যদিকে, বিজেপিও নাকি থালাপতির সঙ্গে জোটে আগ্রহী ছিল। কিন্তু বিজয় সেই জোটে একেবারেই আগ্রহ দেখাননি। তারপরেই আটকে যায় জন নয়াগণের মুক্তি। সিবিআইয়ের ‘রোষে’ পড়েন বিজয়। তবে একেবারে নায়কের মেজাজেই যাবতীয় চ্যালেঞ্জ সামলানোর হুঙ্কার দিচ্ছেন থালাপতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে: জান্তা প্রধান

1

ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক?

2

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

3

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে ‘নিশি’

4

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

5

দেশীয় গরুর জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান

6

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

7

আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না: জামায়াত আমির

8

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

9

গুঞ্জনের মাঝেই জন্মদিনে আরশকে ‘ভালোবাসা’ জানালেন সুনেরাহ

10

ক্রীড়াঙ্গনেও লেগেছে ভোট উৎসবের বাতাস

11

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিস

12

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

13

প্রতিদিন ৩ লিটার পানি টানা ৩০ দিন খেলে শরীরে যে পরিবর্তন আসব

14

বড়দিনে ফের মুখোমুখি দেব–শুভশ্রী

15

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর যাকে মন দিলেন বিজয়

16

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

17

আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

18

আমুর নামে ব্যাংকে থাকা টাকার পরিমাণ প্রকাশ

19

আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রা

20