Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে জানা নেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের। তারেক রহমানের কখন দেশে ফিরতে হবে সেটি জিয়া পরিবারই ভালো বুঝবেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোন বাধা থেকেও থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

 
তিনি বলেন, আমি নিজে বিশ্বাস করি, কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে, উনি কেন আসছেন না? আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়।

এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনোরকম চিন্তা আছে কি না, সেটা নিয়ে প্রি-জাজ বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না। সবচেয়ে ভালো উনারাই বোঝেন কখন আসতে হবে, ঠিক কখন কোন পদক্ষেপ নিতে হবে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহি

1

হরিয়ানায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পর দিল্লির

2

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর

3

নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে উন্মুখ পাকিস্তানের প্রধানমন্ত্

4

দেড় বছরে এত সাফল্য অর্জন অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পা

5

চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?

6

থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন?

7

জাতীয় মিয়ানমারে সাধারণ নির্বাচন, পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অ

8

রনির ১৮ বলের ফিফটি বৃথা, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বাংল

9

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত

10

প্রথমবার জুটি বাঁধার সম্ভাবনা ভিকি-দীপিকার

11

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

12

নির্বাচনে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করব

13

এক ওভারে ছয় ছক্কা মেরে আব্বাস আফ্রিদির বাজিমাত

14

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

15

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

৫০ শতাংশ সেনা সদস্য সরিয়ে নেওয়ার তথ্য গুজব: স্বরাষ্ট্র উপদেষ

17

জেন-জিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ

18

অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী

19

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

20